দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। রবিবার (২৯ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার ভোরে দিল্লির শাহদারা জেলার বিশ্বাসনগর এলাকার ১১ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে। একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। পরিস্থিতি বুঝে ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের পাশাপাশি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আহত দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন: দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভিতরে একটি ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। সেই সময় চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়তে পারে। তবে এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭