মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যে প্রযুক্তি গোটা বিশ্বকে ইন্টারনেটের মাধ্যমে জুড়তে তৈরি, সেই প্রযুক্তিই কি না ব্যবহার হচ্ছে শত্রুপক্ষের উপর হামলা চালাতে। ধনকুবরের ইলন মাস্কের স্টারলিংকের সাহায্য নিয়েই নাকি আমেরিকার উপর হামলা চালানোর পরিকল্পনা করেছে ইরান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে।  

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে বিষয়টি স্পেসএক্সের নজরে আসে। আমেরিকা ও ইজরায়েল ইরানের উপর হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। সেই সময় ইরানের সামরিক বাহিনী  স্টারলিংকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছিল। শুধু তাই নয় আক্রমণকারী ড্রোনের গতিবিধি নিয়ন্ত্রণ ও নজরদারি চালানোর জন্য স্টারলিঙ্কের সাহায্য নিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছেন খোদ স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যে স্টারলিঙ্ক ব্যবহার করেছে তার দু’টি বিষয় জানতে পারে স্পেসএক্স। সংস্থার অভ্যন্তরীণ তদন্তে সেই ব্যবহারগুলির সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানের যোগসূত্র পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে । বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন  ইলন মাস্ক। এমনকী, এই ঘটনার জেরে সংস্থার অন্তত দু’জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন:  দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

এখানেই শেষ নয়। স্টারলিংকের  সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর উপর আক্রমণে এই প্রযুক্তি ব্যবহার করে ড্রোন পরিচালনা করছিল ইরান। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে জমা দেওয়া একটি  গোপন তথ্যে ড্রোন হামলার  জন্য ইরানের এই ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। তবে পেন্টাগনের মুখপাত্র কিংসলি উইলসন জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রীর দফতরে এমন কোনও সেন্ট্রাল কমান্ড রিপোর্ট পাঠানোর বিষয়ে তাঁদের জানা নেই। ইরানের সামরিক অভিযানে স্টারলিঙ্ক ব্যবহারের বিষয়েও নিশ্চিত করে কোনও মন্তব্য করেনি পেন্টাগন। 

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নয়া নজির

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ