ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলস। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে ম্যানহাটন বিচে অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০। কম্পনের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের (LAX) একটি টার্মিনালের ভিতরে ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভূমিকম্পের জেরে বিমান অবতরণ করতে পারেনি। 

এরপর ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে একাধিক জানলার কাচ ভেঙে যায়। বিশেষ করে টার্মিনাল ৭-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। একটি ডেল্টা এয়ারলাইন্সের বিমান অবতরণের ঠিক আগের মুহূর্তে ছিল। কিন্তু কম্পন অনুভূত হতেই রানওয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। ফলে বিমানটিকে অবতরণ না করিয়ে ফের আকাশে উড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু বিমানবন্দরেই নয়, ভূমিকম্পের প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও। বিভিন্ন জায়গায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। কয়েকটি বাড়ি ও দোকানের ভিতরে জিনিসপত্র পড়ে যাওয়ার খবরও সামনে আসে। ভূমিকম্পের পর Chevron Refinery থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরোতেও দেখা গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

ভূমিকম্পের পর পরিস্থিতি খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট। শহরের ১০০-রও বেশি দমকল কেন্দ্রের কর্মীরা বিভিন্ন এলাকায় পরিকাঠামোর নিরাপত্তা পরীক্ষা করেন। দমকল বিভাগের তরফে পরে জানানো হয়, শহরের ভিতরে বড় ধরনের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। তবে মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা