চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত আরও জোরদার করল বিশেষ তদন্তকারী দল বা SIT। এবার ঘটনার দিন মণ্ডপে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা। শনিবার (২৮ নভেম্বর) তাঁদের রাইটার্স বিল্ডিংয়ে ডেকে পাঠানো হয়। দুর্ঘটনার দিনের পরিস্থিতি, হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার মুহূর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন SIT-এর সদস্যরা।

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ব্যাপক ভিড়ের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল এবং এর পিছনে কোনও অব্যবস্থা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতেই রাজ্য সরকারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT কাজ করছে। তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বৈঠকে বসেছে SIT। এই তদন্তকারী দলে রয়েছেন STF-এর DG জাভেদ শামিমও। ঘটনার পর থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে চোরবাগান বিপর্যয়ের ঘটনায় শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করেছিল লালবাজার। পাশাপাশি, দুর্ঘটনার দিন দায়িত্বে থাকা ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। লালবাজারে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে মণ্ডপ এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, মোট ৩২ টি ক্যামেরার মধ্যে এখনও পর্যন্ত ১৬ টির ফুটেজ পাওয়া যায়নি। বাকি ক্যামেরাগুলির ফুটেজ পরীক্ষা করে দুর্ঘটনার আগে ও পরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। শনিবার সেই তদন্তের পরবর্তী ধাপে মৃতদের পরিবারের সদস্য এবং ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীকে রাইটার্স বিল্ডিংয়ে ডেকে তাঁদের বক্তব্য শোনা হয়।

আরও পড়ুন: ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি পরিবার থেকে একজনকে গ্রুপ ডি পদে সরকারি চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষণা করা হয়েছে। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।  তবে এত বড় বিপর্যয় কীভাবে ঘটল, কোথায় ছিল গাফিলতি, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। SIT-এর তদন্তে এবার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বয়ান থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী