মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : মোবাইলের পর্দা আর চার দেওয়ালের বন্দিদশা থেকে বেরিয়ে প্রকৃতির টানে পাহাড়ের পথে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অ্যাডভেঞ্চারের নেশার পাশাপাশি সমাজসেবা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ইস্ট নেপালের উদ্দেশে পাড়ি দিলেন সাত সদস্যের একটি দল। ‘এভারেস্টার সুব্রত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ অভিযানের গন্তব্য নেপালের সিনতাফু পাহাড়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫৪ মিটার বা ১১,৯৮৮ ফুট উচ্চতায় অবস্থিত সিনতাফু পাহাড়। দুর্গম পাহাড়ি পথ, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং রোমাঞ্চকর ট্রেকিংয়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এই অভিযানের পিছনে রয়েছে একটি বিশেষ সামাজিক ভাবনা। বর্তমান সময়ে মোবাইল ফোন ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা থেকে নতুন প্রজন্মকে বের করে এনে মাঠে-ঘাটে, প্রকৃতির মাঝে সময় কাটাতে উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শৃঙ্খলাবোধ, দলগতভাবে কাজ করা এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার মানসিকতা গড়ে তোলার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।সাত সদস্যের এই অভিযাত্রী দলে রয়েছেন তিনজন অভিজ্ঞ ট্রেকার এবং চারজন একেবারে নবীন সদস্য। তাঁদের কাছে এই সিনতাফু অভিযান পাহাড়ে ট্রেকিংয়ের প্রথম অভিজ্ঞতা। অভিজ্ঞদের সঙ্গে পথ চলতে চলতেই পাহাড়ের পরিবেশ, ট্রেকিংয়ের শৃঙ্খলা এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকার পাঠ নেবেন তাঁরা। তবে এই অভিযান শুধুমাত্র পাহাড় জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও তাঁদের অন্যতম উদ্দেশ্য। পাহাড়ে প্লাস্টিকের ব্যবহার ও দূষণের বিরুদ্ধে প্রচার চালাবেন তাঁরা। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ যাতে কোনওভাবেই দূষিত না হয়, সেই সচেতনতা স্থানীয় মানুষ এবং অন্যান্য পর্যটকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি 

এর পাশাপাশি ইস্ট নেপালের প্রত্যন্ত পাহাড়ি এলাকার দুস্থ ও স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ানোর উদ্যোগও নিয়েছেন সদস্যরা। তাঁদের হাতে বই, জামাকাপড়-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবেন অভিযাত্রীরা। অর্থাৎ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেখানকার মানুষের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলাই এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। সংগঠনের এই উদ্যোগে একদিকে যেমন নবীন প্রজন্মের মধ্যে পাহাড় ও প্রকৃতি সম্পর্কে আগ্রহ তৈরি হবে, অন্যদিকে পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষাও মিলবে। অ্যাডভেঞ্চার, শৃঙ্খলা, প্রকৃতিপ্রেম এবং মানবিকতার মেলবন্ধনে রানাঘাটের এই সাত সদস্যের সিনতাফু অভিযান নিঃসন্দেহে এক অন্যরকম উদ্যোগ। পাহাড়ের পথে তাঁদের এই যাত্রা নতুন প্রজন্মকে প্রকৃতির আরও কাছাকাছি আসার অনুপ্রেরণা জোগাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC