কিশোরের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ফরাক্কায়

নিখোঁজ কিশোরের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। এক লিচুবাগান থেকে উদ্খোঁধার হয় নিখোঁজ ওই কিশোরের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ কিশোরের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। রবিবার সকালে ফরাক্কার জিগরি এলাকায় এক লিচুবাগান থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই কিশোরের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রামিজ সেখ। ১৪ বছর বয়স তার। সে ফরাক্কার ফরাক্কার জিগরি মোড় এলাকার বাসিন্দা।

মৃত ওই কিশোরের পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছিল রামিজ। তার পর সময় পেরিয়ে গেলে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ খোঁজার পরে তাকে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন রামিজের পরিবার। এরপর রবিবার ভোর রাতে বাড়ির পাশের একটি লিচু বাগান থেকে উদ্ধার হয় রামিজের গলাকাটা দেহ। এদিন ভোরে ওই লিচু বাগানে গিয়েছিলেন রামিজের কাকা। তিনি গিয়ে দেখেন একটি গলাকাটা দেহ পরে রয়েছে ওই বাগানে। দ্রুত বাড়িতে খবর দেন তিনি। বাড়ির লোকজন গিয়ে দেখেন দেহটি তাদের পরিবারের সদস্য রামিজের।

খবর যায় ফরাক্কা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ ভাবে ১৪ বছর বয়সী একজন তরতাজা কিশোরের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরেছে। কে বা কারা ওই কিশোরকে এমন নৃশংস ভাবে খুন করল নাকি অন্য কোনও ভাবে রামিজের মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা বিষটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করছে ফরাক্কা থানার পুলিশ।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের