১৫ দিন বিমান ওঠানামা বন্ধ বাগডোগরায়

বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে ১৫ দিন। আগামী এপ্রিল মাসের ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে ১৫ দিন। আগামী এপ্রিল মাসের ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে রাজ্যের এই বিমান বন্দরে। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর পি শুভ্রমণি রবিবার বলেন, ”বায়ুসেনা রানওয়ের মেরামতি করবে। তাই ১১ থেকে ২৫ এপ্রিল সমস্ত ধরনের বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।’

অন্যদিকে  টানা দু সপ্তাহ এই বিমানবন্দর বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। দৈনিক প্রায় ৮ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে যাওয়া আসা করেন। এপ্রিলের শুরুতে দার্জিলিং ও সিকিমে পর্যটনের অন্যতম সেরা মরসুম। হোটেলে বুকিং প্রায় শেষ। এই অবস্থায় বিমানবন্দর কতৃর্পক্ষের এই বিজ্ঞপ্তি  ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পর্যটকদের মধ্যে অনেকে বিমানে যাতায়াত করেন। তাই ১৫ দিন বিমান পরিষেবা বন্ধ থাকলে পর্যটন ব্যবসায় বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাগডোগরা বিমানবন্দর সাধারণ মানুষ ব্যবহার করলেও এটি বায়ুসেনার বেস হিসেবেই চিহ্নিত। বিমানবন্দরের পাশেই রয়েছে বায়ুসেনার ঘাঁটি। রানওয়ে বা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এয়ারপোর্ট অথরিটি ব্যবহার করলেও তার নিয়ন্ত্রণ থাকে বায়ুসেনার হাতে। মূলত রানওয়ের মেরামতি এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের আধুনিকীকরণের জন্যই বিমান পরিষেবা বন্ধ রাখার এই সিদ্ধান্ত। উল্লেখ্য গত ১৯ জানুয়ারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা বন্ধ রাখার এই দিনক্ষণ আগাম জানানো হয়েছিল। সেইমতো অথরিটিও জানিয়ে দেয় বিমান সংস্থাগুলিকে। বিমান সংস্থাগুলিও ওই নির্দিষ্ট সময়ের জন্য বিমানের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। যদিও পর্যটন শিল্পের কথা ভেবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবেন বলে সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং জানিয়েছেন।যাতে দিনের কিছুটা সময়ে বিমান ওঠানাম করতে পারে। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ