”ধোনির মতোই ঠাণ্ডা ওর মাথা’, কাকে উদ্দেশ্য করে এমন বললেন ডু প্লেসি

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালর। গত বুধবার রাতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৩ উইকেটে পরাজিত করেছে তারা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। তবে ঠাণ্ডা মাথায় আন্দ্রে রাসেলের প্রথম দুই বলেই দলের জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক। ক্যারিবিয়ান তারকাকে প্রথমে ছক্কা এবং তারপরের বলে লংয়ে চার মেরে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কেকেআরের এই প্রাক্তন অধিনায়ক। তাঁর ৭ বলে করা ১৪ রান আরসিবি-র জয়ের জন্য ভীষণভাবে কার্যকর হয়ে ওঠে। 

ম্যাচ শেষে কার্তিকের এই ইনিংস এবং ঠাণ্ডা মাথার ভূয়সী প্রসংশা করে বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার এবার ধারাবাহিক হয়ে উঠতে হবে। এই ম্যাচে আমরা উইকেট ধরে রেখে খেলার চেষ্টা করেছি। কার্তিককে রেখেছিলাম পরে নামিয়ে ওর অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য। ওকে যেটার জন্য রাখা হয়েছিল ও সেটা করে দেখাল। ডিকে ধোনির মতো ঠাণ্ডা মাথাতেই ম্যাচ জিতিয়েছে।

প্রথম ব্যাট করে ১২৮ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে বেশ কয়েকটি মূল্যবান উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালর। তবে শেষ মেশ জিতেই মাঠ ছাড়ে তারা। শেষ ওভারে দলকে মূল্যবান দুই পয়েন্ট এনে দেন দীনেশ কার্তিক।    

 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?