চের্নোবিল ছেড়ে পালাল রুশ সেনা

মস্কোর লক্ষ্য ছিল, চের্নোবিল দখল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন অভিযানের প্রথম দিনেই চের্নোবিল দখল করেছিল রুশ সেনা। এক মাস পার হতেই আচমকা সেই পরমাণু কেন্দ্র ছেড়ে তারা পালিয়ে গেল। ইউক্রেনের তরফে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনীর যে সদস্যদের বন্দি বানিয়ে রেখেছিল রুশ সেনারা, তাদেরকেও তারা সঙ্গে নিয়ে গিয়েছে। তবে কতজনকে সঙ্গে নিয়ে গিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার এজেন্সি এনেরগোয়াটমের তরফে টেলিগ্রামে পোস্টে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, “রুশ সেনা ইউক্রেনের পরমাণু কেন্দ্র ছেড়ে পালিয়ে গিয়েছে। পালানোর সময় তারা ন্যাশনাল গার্ড, যাদের ২৪ ফেব্রুয়ারি থেকে বন্দি করে রাখা হয়েছিল, তাদেরও সঙ্গে করে নিয়ে গিয়েছে”।

উল্লেখ করা যেতে পারে, ইউক্রেন রুশ সেনা আগ্রাসনের পর থেকেই পরমাণু হামলার আশঙ্কা করা হয়েছিল। মস্কোর লক্ষ্য ছিল, চের্নোবিল দখল।একসময় আশঙ্কা তৈরি হয়েছিল, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে। একসময় রাশিয়া উত্তর অতলান্তিকে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়ে দেয়।

এদিকে, চলতি সপ্তাহের মঙ্গলবারই ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পরই রাশিয়ার তরফে জানানো হয় যে, রাজধানী কিয়েভ ও চেরেনিহিভ শহর থেকে সেনা প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সেনা প্রত্য়াহার মানেই যুদ্ধবিরতি নয়, একথাও বুঝিয়ে দিয়েছে রুশ সেনা।প্রশ্ন এখন একটাই কবে থামবে এই আগ্রাসন।ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার এখন লক্ষ্য ডনবাস। ইউ প্রেসিডেন্ট কিয়েভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আরও পড়ুন ইউক্রেনে অভাবনীয় খাদ্য সংকট

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা