হিলির অনবদ্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

কয়েক মাস আগেই টি-২০ বিশ্বকাপে দাপট দেখিয়ে ছিল অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস আগেই টি-২০ বিশ্বকাপে দাপট দেখিয়ে ছিল অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল। ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা। তাদের পর এবার অজি মহিলা ক্রিকেট দলও বাজিমাত করল। না, কুড়ি-বিশ নয়, তারা জিতে নিলেন মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। রবিবাসরীয় ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে পরাজিত করলেন ল্যানিং অ্যান্ড কোম্পানি। যদিও প্রথম নয়, এই নিয়ে সপ্তমবার বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। 

মেগা ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। তবে তাঁর এই চাল একেবারেই কার্যকারী হয়নি। ওপেনার অ্যালিসা হিলির অনবদ্য শতরানের উপর ভর করে রানের পাহাড়ে উঠে বসে অস্ট্রেলিয়া। এদিন ১৩৮ বলে ১৭০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন হায়েনস (৬৮) এবং মুনি (৬২)। শেষ দিকে অধিনায় ল্যানিং (১০) এবং পেরির (১৭) ব্যাট থেকেও সামান্য রান আসে। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তোলে অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। তবে নাতালি সিভার ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে লড়াই চালিয়ে যান। ১২১ বলে ১৪৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ইংরেজ ব্যাটার। তবে যোগ্য সঙ্গ না পাওযার অভাবে তিনি দলকে জয় এনে দিতে পারেননি। ৪৩.৪ ওভারে ২৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যালানা কিং এবং জেস জোনাসেন। 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?