প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বই, জিতে টেবিলের একনম্বরে উঠতে মরিয়া কলকাতা

দু'টি ম্যাচ খেলে দু'টিতেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটা ম্যাচেও জয়ের দেখা পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের এই হাল বেশ ভাবাচ্ছে মুম্বই টিম ম্যানেজমেন্টকে। এমন অবস্থায় বুধবার সন্ধ্যায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে নীতা আম্বানির দল। তাদের লক্ষ্য একটাই জয়। আর এই ম্যাচ জিততে গেলে ঘরের ছেলেদের বিরুদ্ধে লড়াই করতে হবে মুম্বইকে । কারণ, নাইটদের অধিনায়ক শ্রেয়স আইয়ার হলে একজন মুম্বইকর। এছাড়া নাইট শিবিরে রয়েছেন বাণিজ্য নগরীর আরও একজন অভিজ্ঞ ক্রিকেটার। তিনি হলেন অজিঙ্কা রাহানে। 

শ্রেয়সের অধিনায়কত্ব শেষ তিন ম্যাচে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে পুরো নম্বর পেয়েই পাশ করেছে। সেই সঙ্গে নাইটদের বোলিংকে আলাদা একটা নির্ভরতা জোগাচ্ছেন উমেশ যাদব। এছাড়া সুনীল নারিন, টিম সাউদিরাও উইকেট তুলে নিতে সক্ষম হচ্ছেন। আর কলকাতার জন্য সবথেকে বড় খবর হল রানে ফিরেছেন আন্দ্রে রাসেল। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস বেশ অনেকটাই আশার আলো দেখিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তবে টপ অর্ডারের রান না পাওয়াটা বেশ চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে এখনও সেইভাবে রান পাননি। শ্রেয়স, রানারাও ভসরা দিতে পারেননি। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে এই সব সমস্যা কাটিয়ে নামতে চাইছে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুম্বইয়ের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসাই হল তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, গত দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখার জন্য বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স। দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কলকাতার বিরুদ্ধে বেশ কিছুটা ব্যাকফুটে থেকেই নামবে রোহিত, বুমরাহরা। জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তারা।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?