ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জি তুলে নিল রাশিয়া

রাশিয়ার হামলার কারণে রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে গোটা ইউক্রেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার কারণে রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। রুশ সেনাবাহিনীর দাপটে ইউরোপের এই সুন্দর দেশটির যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ধাক্কা কত বছরে কাটিয়ে উঠা সম্ভব হবে সেটা সকলের ধারনার বাইরে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা এবং উয়েফা। যার ফলে আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ইউরোপের কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশ।  এই বিষয়টির বিরুদ্ধে আবেদন জানিয়ে রাশিয়ান ফুটবল ইউনিয়ন আন্তর্জাতিক ক্রীড়া কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যায়। 

শুধু মাত্র ফুটবলই নয়, আন্তর্জাতিক স্তরে জিমন্যাস্টিক, রাগবি, রোয়িং এবং স্কেটিংয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবদেন জানিয়েছিল রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত পুতিনের দেশের সব আবেদন নিয়ে সাড়া দিলেও, ফিফার এবং উয়েফার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়। তবে এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন তুলে নিল রাশিয়ান ফুটবল ইউনিয়ন। কারণ, ফিফার সঙ্গে কোনওরকম সংঘাত চায় না পুতিনের দেশ।

একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে জানা গিয়েছেল যে, ফিফার বিরুদ্ধে আপিল তুলে নিলেও ইউরোপীয় ফুটবল সংস্থা তথা উয়েফার নিষেধাজ্ঞার বিপক্ষে আবেদন জারি রাখতে চায় রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। আর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফ থেকে জানা গিয়েছে যে, খুব দ্রুত শুনানির দিন ধার্য করা হবে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?