রিষড়া থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২

চন্দননগর পুলিশ কমিশনারেট ও রিষড়া থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাগাজিন, কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিবেদক: চন্দননগর পুলিশ কমিশনারেট ও রিষড়া থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাগাজিন এবং কার্তুজ।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রিষড়ার(Rishra) ৩ নম্বর নিত্যানন্দ পল্লি এলাকায় হানা দেয় পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ও রিষড়া থানার পুলিশ এই অভিযানে নামে। অভিযানে নেমে দুই যুবককে গ্রেফতার করে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সৌমেন্দু দাস এবং গোবিন্দ দাস। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ উদ্ধার করেছেন গোয়েন্দারা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তাঁরা। গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এই দুই যুবকের সঙ্গে অন্য কোনও অস্ত্র কারবারিরা যুক্ত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি ঝাড়খন্ডের দুমকায় বেআইনি অস্ত্র কারখানায় হানা দিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল ২৫টি ‘মুঙ্গেরি’ সেভেন এমএম পিস্তল, ৫০টি অস্ত্রের কাঠামো, ৬টি লেদ মেশিন উদ্ধার করেছিল। এই অস্ত্র উদ্ধারের পাশাপাশি এক মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। বীরভূমের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ ওরফে মুকুল ওরফে মকবুল নামের এক যুবককে গ্রেফতার করে তার থেকে সূত্র পেয়ে ঝাড়খন্ডের দুমকা জেলার(dumka) মুফসসিল জেলার সরুবা গ্রামে বেআইনি অস্ত্র কারখানাটির হদিশ মেলে।  এসটিএফের দ্বারা ভিন রাজ্য থেকে অস্ত্র উদ্ধার করার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রিষড়া থেকে অস্ত্র-সহ গ্রেফতার করা হল আরও দুই যুবককে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু