১৬ তলার ব্যালকনিতে ঝুলিয়ে দিয়েছিল, কোনও মতে প্রাণে বেঁচে যাই: চাহাল

নিজের জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা তুলে ধরলেন যুজভেন্দ্র চাহাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা তুলে ধরলেন যুজভেন্দ্র চাহাল। যেই কারণে টিম ইন্ডিয়ার এই স্পিনারের প্রাণ পর্যন্ত যেতে পারত। তাঁর ই এক সতীর্থ মদ্যপ অবস্থায় ১৬ তলার ব্যালকনি থেকে পিছন থেকে হাত ধরে ঝুলিয়ে দিয়েছিল। ভগবানের কৃপায় সেদিন প্রাণে বেঁচে যান চাহাল। 

দীর্ঘদিন ধরে এই ঘটনা নিজের মধ্যে মনের মধ্যে চেপে রেখে ছিলেন চাহাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথপোকথনের সময় ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা সকলকে জানান তিনি। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে আইপিএল চলার সময়। সেই সময় চাহাল ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য। 

অশ্বিনের সঙ্গে কথায়-কথায় যুজভেন্দ্র বলেন, ‘একটা ঘটনা এতবছর আমি কাউকেই জানাইনি। বিষয়টা কেউ জানে না। তবে আজ আমি সেই ঘটনা সবাইকে জানাতে চাই। আমি তখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতাম। সালটা ছিল ২০১৩, বেঙ্গালুরুতে ম্যাচ শেষে জয়ের পার্টি চলছিল। সেখানে আমার এক সতীর্থ ক্রিকেটার ভীষণভাবে মদ পান করেছিলেন। তারপর পুরোপুরি মদ্যপ অবস্থায় আমাকে কাছে ডাকে এবং ব্যালকনিতে নিয়ে যায়। তারপর ১৬ তলার ব্যালকনি থেকে পিছন থেকে আমার হাত দু’টো ধরে ঝুলিয়ে দেয়! কোনওভাবে হাত সামান্য ফসকে গেলেই মৃত্যু অনিবার্য ছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় আমাকে ওই ঝুলন্ত অবস্থায় কয়েকজন দেখে ফেলে এবং উদ্ধার করে। আমি ভয়ে পুরোপুরি অবচেতন হয়ে পড়েছিলাম’।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের