জেনে নিন, যুবভারতীতে এটিকে মোহনবাগানের ম্যাচ দেখতে কত পরিমাণ দর্শক প্রবেশ করতে পারবেন

দীর্ঘ দু'বছর পর ফের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছে এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু’বছর পর ফের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছে এটিকে মোহনবাগান। আগামী ১২ এপ্রিল তথা মঙ্গলবার সন্ধ্যায় এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড ২ পর্বে ম্যাচে শ্রীলঙ্কার দল ব্লু স্টারের মুখোমুখি হবে সবুজ-মেরুন। বহুদিন বাদে যুবভারতীতে প্রিয় দলের খেলার জন্য মুখিয়ে রয়েছেন বাগান সমর্থকরা। মাঠে গিয়ে রয় কৃষ্ণ, মনবীর, লিস্টন, ডেভিড উইলিয়ামসদের জন্য গলা ফাটাতে মরিয়া হয়ে রয়েছেন তারা। কিন্তু স্টেডিয়ামে ঠিক কত পরিমাণ দর্শক প্রবেশ করতে পারবেন? যা নিয়ে চলছিল তুমুল জল্পনা। 

তবে আয়োজক কমিটির তরফ থেকে জানা গিয়েছে মঙ্গলবার এটিকে মোহনবাগানের ম্যাচ দেখার জন্য ৫০ শতাংশ দর্শক যুবভারতীর গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘দর্শকদের জন্য কমপক্ষে ৩৩ হাজার আসন রাখা থাকবে। তার মধ্যে ১০ হাজার সিট মোহনবাগান ক্লাবের সদস্যদের জন্য থাকছে। আর বাকি টিকিট বিক্রি করা হচ্ছে’।

শ্রীলঙ্কার দল ব্লু স্টারের থেকে ধারে-ভারে সবদিক থেকেই এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। তবুও কোনওরকম আন্তসন্তুষ্টিতে ভুগতে নারাজ বাগান কোচ ফেরান্ডো। দ্বীপরাষ্ট্রের এই দলটিকে যথেষ্ট সমীহ করছেন তিনি। দলটির খেলার ধরন ভালো করে বুঝে নিয়ে রণনীতি তৈরি করার কাজ করে চলেছেন এটিকে মোহনবাগানের হেড স্যার। 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?