জনপ্রিয়তায় ধাক্কা! একলাফে ৩৩ শতাংশ টিভি দর্শক হারাল আইপিএল

১৫তম মরশুমে এসে আইপিএলের জনপ্রিয়তায় লাগল বড়সড় ধাক্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি জনপ্রিয়তার নিরিখে বরাবরই অন্যান্য টুর্নামেন্টের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু ১৫তম মরশুমে এসে আইপিএলের জনপ্রিয়তায় লাগল বড়সড় ধাক্কা। টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে একলাফে ৩৩ শতাংশ কমে গেল আইপিএলের রেটিং। সাধারণত প্রথম সপ্তাহে বেশ ভালো মতোই রেটিং দেয় এই টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। কিন্তু এবার আচমকা গতবারের তুলনায় ৩৩ শতাংশ নেমে গেল  রেটিং। 

তাহলে কি এবার আইপিএলের প্রতি আগ্রহ হারাচ্ছেন দর্শকরা? রেটিং হ্রাস পাওয়ার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলজুড়ে। গত মরশুমে অর্থাৎ ২০২১ সালের আইপিএল শুরুর প্রথম সপ্তাহে রেটিং ছিল ৩.৭৫। আর চলতি  মরশুমে তথা ২০২২ সালে টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহের পর রেটিংয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়ে ২.৫২। গতবারের তুলনায় রিচও ১৪ শতাংশ কম হয়েছে।  

BARC তথা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, আইপিএল চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলগুলির রেটিং সর্বদাই বেশি থাকে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে চলতি মরশুমে আইপিএলের প্রথম সপ্তাহে সম্প্রচারকারী  চ্যালেন স্টার স্পোর্টসের রেটিং তিন নম্বরে গিয়েছে। আর এই বিষয়টা বেশ চিন্তায় ফেলে দিয়ে দিয়েছে সম্প্রচারকারী সংস্থাকে। 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?