বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা, অন্যত্র সরতে পারে এশিয়া কাপ

অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে শ্রীলঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে শ্রীলঙ্কা। গোট দেশজুড়ে চলছে লঙ্কান সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আগুন। দিনে-দিনে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন জায়গায় দাহ করা হচ্ছে দেশের সরকারের কুশপুতুল। যার জেরে গত শুক্রবার রাত থেকেই দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। খাদ্যে, জ্বালানি এবং বিদ্যুতের অভাবে রীতিমতো নাজেহাল দেশটি। সমস্ত রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ বাঁচাতে রাস্তা ঘাটের সমস্ত আলো নিভিয়ে রাখা হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই চলছে লোডশেডিং। জিনিসপত্রের দাম যে কোথায় গিয়ে পৌঁছবে সেটা কেউ বলতে পারছে না। 

এমন অবস্থায় এশিয়া কাপ নিয়ে বড়সড় চিন্তায় পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণ, চলতি বছরের অগাস্ট মাসে এই দ্বীপরাষ্ট্রটিতে এশিয়া কাপের আসর বসার কথা। করোনার দাপটের জন্য গত দু’বছর এই টুর্নামেন্ট করা সম্ভব হয়নি। তবে এই বছর করোনার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় এসিসি এশিয়া কাপ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১১ অগাস্ট থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় টুর্নামেন্ট হওয়ার কথা। তবে সেখানকার অর্থনীতির যা অবস্থা তাতে এশিয়া কাপ করা কি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। সেক্ষেত্রে অন্য কোনও দেশে স্থানান্তরিত করা হবে টুর্নামেন্টটিকে। 

তবে এখনই এই বিষয়ে কোনওরকম সিদ্ধান্ত নিতে চাইছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তারা আরও কিছুদিন অপেক্ষা করে দেখতে চাইছে পরিস্থিতির উন্নতি ঘটে কিনা।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?