তপন কান্দু খুনে সিবিআই-য়ের হাতে প্রথম গ্রেফতার সত্যবান

ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই আধিকারিকরা গ্রেফতার করল এক ব্যক্তিকে। তদন্তভার নেওয়ার পর এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই আধিকারিকরা গ্রেফতার করল এক ব্যক্তিকে। এই ঘটনায় তদন্তভার নেওয়ার পর এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ধৃত ব্যক্তির নাম সত্যবান প্রামাণিক। পেশায় ধাবা ব্যবসায়ী সত্যবান প্রামাণিক। খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর দাদা নরেন কান্দুর সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তার ধাবায় বসে তপনকে খুনের ছক করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সাড়ে ২১ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করার পর সত্যবান প্রামানিককে গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ঝালদার ঝাড়খন্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামের বাসিন্দা সত্যবান প্রামানিক। ঝালদা শহরের হাটতলায় একটা ধাবাও রয়েছে তার। এর পাশেই নরেন কান্দুর হোটেল। নরেনের ছায়াসঙ্গী হিসাবে এলাকায় পরিচিত সত্যবান। তপন কান্দু খুনের ঘটনায় সিট আগেই সত্যবানকে আটক করেছিল জিজ্ঞাসাবাদের জন্য। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর পর থেকে তিনি হেঁসাহাতু গ্রামে  থাকছিলেন। মঙ্গলবার সেখান থেকেই তাঁকে আটক করে বেস ক্যাম্পে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাঁকে টানা জেরা করার পর অবশেষে গ্রেফতার করে গোয়েন্দারা। ধাবা ব্যবসার পাশাপাশি ধৃত ব্যক্তি সরকারি চাকুরে। একটি হাইস্কুলে চতুর্থ শ্রেণির পদে কর্মরত তিনি। মঙ্গলবার রাত পর্যন্ত  এসডিপিওর সঙ্গে মুখোমুখি বসিয়ে সত্যবানকে জেরা করে সিবিআই। সিট সত্যবানকে জেরা করে কী তথ্য পেয়েছিল সেটাও জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। টানা ২১ ঘণ্টা জেরা করার পর মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ