সৌগতকে পাল্টা বিঁধলেন কুণাল, টানলেন হাথরস প্রসঙ্গ

হাঁসখালিকাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বেফাঁস মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর নাম না নিয়েই। আর তার জেরেই পাল্টা আক্রমণে কুণাল ও শতাব্দী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢিল মারলে পাল্টা পাটকেলও খেতে হয়। এই আপ্তবাক্য সম্ভবত বৃহস্পতিবার ভুলে গিয়েছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। কিন্তু এদিনই তাঁকে সেই কথা মনে করিয়ে দিলেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। বৃহস্পতিবার ছিল উত্তর শহরতলি এলাকায় দক্ষিণেশ্বর ও কামারহাটি থানার উদ্বোধন। সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসে হাঁসখালি(Hanskhali) কাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বেফাঁস মন্তব্য করে বসেন। কার্যত মুখ্যমন্ত্রীর নাম না নিয়েই তাঁকে টেনে এনে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর তার জেরেই এবার সৌগতকে পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল, আর সেটাও সৌগতের নাম না করেই। এদিন সৌগত বলেন, ‘একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে। আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের জন্য কিনা, কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে। এখানে একেবারে জিরো টলারেন্স করতে হবে। কোন রকম কোন ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সে রাজ্যে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে।’ 

তারই পাল্টা কুণাল বলেন, ‘ধর্ষণের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষ না মহিলা সেটা কোনও বিষয় নয়। এটা একটা লজ্জাকর ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এটা খারাপ ঘটনা। পুলিশকে অপরাধীর কোনও রঙ না দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই না এমন কোনও ঘটনা ঘটুক। তারপরেও কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ? এই ঘটনা ও আক্রমণ অবাঞ্ছিত। বাম জমানার বানতলার ঘটনার মতো এখন কেউ বলেন না, এরকম তো হয়েই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলারা সুরক্ষিত। মোদী সরকারের রিপোর্টে বাংলা নিরাপদ। কলকাতা নিরাপদতম শহর মহিলাদের জন্য। বিজেপি সরকারের শাসনে হাথরসে তো নির্যাতিতার বাড়ির লোককেও খুন করা হয়।’ এদিন কার্যত একই সুর শোনা গিয়েছে তৃণমূলের আরও এক সাংসদ শতাব্দী রায়ের(Shatabdi Roy) গলাতেও। তিনিও সৌগতের বিরুদ্ধেই মুখ খুলেছেন। বলেছেন, ‘আমি সৌগতদার সঙ্গে এক মত নই। এই জন্য যে, মহিলা-পুরুষের বিভেদের বিষয় এটা নয়। এমন যে কোনও ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক। মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? যাঁদের মানবিকতা আছে তাঁরা কেউই এমন ঘটনা চাইবেন না। সুতরাং মুখ্যমন্ত্রী মহিলা বলে মহিলা ধর্ষিত হবেন না এটা ব্যাপার নয়। কোথাও কোনও সরকারের পুরুষ-নারী নির্বিশেষে যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন, কেউই চাইবেন না যে, এমন ঘটনা ঘটুক। এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের।’

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন ?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক