কৃষ্ণকুমার কল্যাণীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কৃষ্ণকুমার কল্যাণী। তাঁর মৃত্যুতেই এদিন টুইট করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুট করে থেমে গেল পথ চলা। ইতি পড়ে গেল মাত্র ৬৮ বছর বয়সেই। তৃণমূল হারালো দলের এক কর্মী ও নেতাকে। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির(Jalpaiguri) এক নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরবঙ্গের তৃণমূল(TMC) নেতা কৃষ্ণ কুমার কল্যাণী(Krishna Kumar Kalyani)। তাঁর মৃত্যুতেই এদিন টুইট(Tweet) করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের একজন শীর্ষস্থানীয় চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যাণীর অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি তাঁকে ডুয়ার্সে মা মাটি মানুষের একজন নেতৃস্থানীয় মুখ হিসেবে চিনতাম এবং তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’  

কৃষ্ণকুমার কল্যাণী উত্তরবঙ্গের রাজনীতি শুধু যে রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন তাই নয়, ছিলেন চা বাগানের মালিকও। সেই সুবাদে উত্তরবঙ্গের চা শিল্পে তাঁর ভূমিকা ছিল নজরকাড়া। মঙ্গলবার বিকাল থেকেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল কৃষ্ণবাবুর। তার জেরে তাঁকে প্রথমে জলপাইগুড়ির এক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার কথা বলেন তাঁর পরিবারকে। যদিও সেই সুযোগ পাওয়া যায়নি শেষ পর্যন্ত। রাতেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি। কৃষ্ণ কুমার কল্যাণী দীর্ঘদিন জলপাইগুড়ি জেলাতে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব সামলেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের পরে তাঁকে দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকও করা হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের অন্দরে। 

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই