সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে গ্রেফতার মামা

অভিযোগ, মঙ্গলবার শিশু একা ছিল বাড়িতে। সেই সময় তাকে ধর্ষণ করে মামা। শিশুর কান্নাকাটিতে জঘন্য ঘটনাটি প্রকাশ্যে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুলের মত ফুটফুটে শিশুকে ধর্ষণ করল তারই মামা। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখা গিয়েছে চাঞ্চল্য। নালিকার বয়স মাত্র সাড়ে ৪ বছর। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশি তৎপরতায় ধৃত অভিযুক্ত।

অভিযোগ, মঙ্গলবার শিশু (Minor) একা ছিল বাড়িতে। সেই সময় তাকে ধর্ষণ করে মামা। শিশুর কান্নাকাটিতে জঘন্য ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্তের নাম হাবুল নস্কর। তার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় (Police Station) মামলা দায়ের করা হয়েছে। ৩৭৬ (২) (এফ) ও ৩৭৬ (এবি) ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই পুলিশি তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্ত।  এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, আগে মামার সঙ্গে ঘুরতে যেত, কোলে উঠত ভাগ্নী। বেশ কিছুদিন যেতে চাইত না। অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল। তখনই সন্দেহ হয় বাড়ির লোকের। মা তাঁর শিশুকে প্রশ্ন করেছিলেন। নাবালিকা জানিয়েছিল, মামা তার সঙ্গে কেমন আচরণ করে। জামার নিচে হাত দেয়। এটা তার ভালো লাগে না। এরপরেই যন্ত্রণার কথা মনে করে কাঁদে শিশু। এরপরেই সব বুঝতে পারে শিশুটির মা। নিজের দাদার বিরুদ্ধেই থানায় দায়ের করে অভিযোগ।

পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক