ফি মেটান দ্রুত, নয়া বিতর্ক জি ডি বিড়লার স্কুলগুলিতে

জি ডি বিড়লা গ্রুপের অধীনে থাকা কলকাতার ৩টি স্কুলের পড়ুয়াদের রিপোর্ট কার্ডে বকেয়া বেতন দ্রুত মেটানোর কথা লিখে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জি ডি বিড়লা গ্রুপের(G D Birla Group) স্কুলগুলির ক্ষেত্রে। বৃহস্পতিবার সকালে সামনে এসেছে জি ডি বিড়লা গ্রুপের স্কুলগুলিতে তৈরি হওয়া এক নয়া বিতর্ক। অভিযোগ জি ডি বিড়লা গ্রুপের অধীনে থাকা কলকাতার ৩টি স্কুলের পড়ুয়াদের রিপোর্ট কার্ডে(Report Card) স্কুল কর্তৃপক্ষের তরফে বকেয়া বেতন(Fees) দ্রুত মেটানোর কথা লিখে দেওয়া হয়েছে। পড়ুয়াদের(Students) রিপোর্ট কার্ডে আদৌ এইভাবে কিছু লেখা যায় কিনা বা তা লেখা ঠিক কিনা তা নিয়েই এখন নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে যাদের বেতন বকেয়া নেই তাঁদের রিপোর্ট কার্ডে এই ধরনের কিছু লেখা নেই বলেই জানা গিয়েছে। যে ৩টি স্কুলের পড়ুয়াদের রিপোর্ট কার্ডে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে সেই স্কুলগুলি হল জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশু বিহার। পড়ুয়াদের রিপোর্ট কার্ডে বেতন মেটানোর বার্তা দেওয়ার অভিযোগ তুলেছেন এই ৩টি স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরাই।

অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের রিপোর্ট কার্ড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে সেখানে বকেয়া ফি মিটানোর কথা উল্লেখ করে বার্তা দেওয়া হয়েছে। এভাবে স্কুলের রিপোর্ট কার্ডে ফি সংক্রান্ত কোনও উল্লেখ করা যায় কিনা এদিন তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, আদালতের নির্দেশ মেনে তাঁরা স্কুলের ফি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তারপরও কেন রিপোর্ট কার্ডে এই লেখা লিখল স্কুল কর্তৃপক্ষ? তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে জি ডি বিড়লা গ্রুপের কোনও পড়ুয়াকেই ক্লাস করা থেকে আর বঞ্চিত করা হচ্ছে না। তবে এদিন থেকে যে বিতর্ক শুরু হল তা আবার আদালত পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে অনেক অভিভাবকই এখন জি ডি বিড়লা গ্রুপের স্কুলগুলি থেকে পড়ুয়াদের ছাড়িয়ে নিয়ে অন্য স্কুলে ভর্তি করছেন। তাঁরা কার্যত এই বিতর্কের পর বিতর্কে যেমন জড়াতে চাইছেন না তেমনি তাঁদের ছেলেমেয়েদের কোনও অবাঞ্ছিত পরিস্থিতির মুখে ফেলে দিতেও চাইছেন না। 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ