Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিশেষ নজরে পর্যটন, সাফারি প্রশিক্ষণ দেবে কেনিয়া

উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সাফারির পাঠ নিতে চলেছে রাজ্য। আর তা দেবে কেনিয়া। সত্যিই বিশ্বের দরবারে বাংলা। বাংলার দরবারে বিশ্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেছে একাধিক শিল্পের প্রস্তাব। পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে পর্যটন (Tourism)-এর ক্ষেত্রেও। রাজ্য জুড়ে রয়েছে একাধিক সাফারির (Safari) জায়গা। তবে তাতে আরও গুরুত্ব বাড়াতে চাইছে রাজ্য। প্রশিক্ষণ নিতে চলেছে সাফারির। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সাফারির পাঠ নিতে চলেছে রাজ্য। আর তা দেবে কেনিয়া।

সত্যিই বিশ্বের দরবারে বাংলা। বাংলার দরবারে বিশ্ব। বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে সহযোগী দেশ ছিল কেনিয়া। সেই দেশই দিয়েছে রাজ্যকে এই প্রস্তাব। এই নিয়ে মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে সরাসরি কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনে করা হচ্ছে এই প্রশিক্ষণের পর বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়বে বিনিয়োগ, বাড়বে পর্যটক। রাজ্যের অনুমান, এর ফলে জিডিপিও বাড়বে ক্রমশ। এ যেন বাংলার জঙ্গলে কেনিয়ার ছোঁয়া! জানা গিয়েছে শিলিগুড়ি ও সুন্দরবনে দেওয়া হবে বাড়তি নজর। জীবের ক্ষতি না করে জঙ্গলে কী ভাবে আকর্ষণীয় সফর করা যায়, দেওয়া হবে সেই প্রশিক্ষণ। সেই সঙ্গে করা হবে অভিনব পরিকল্পনা। কেনিয়া দেশের অনুমান, এই রাজ্যে সাফারিতে ব্যাপক সাফল্য হওয়া সম্ভব।

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করেন ই- কমার্স সংস্থা ফ্লিপকার্টের দেশের সবচেয়ে বড় প্যাকেজিং কেন্দ্রের। সংস্থা জানিয়েছে, রাজ্যে ১১ হাজারের বেশি কর্মসংস্থান হবে। রাজ্য ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে ২০ হাজার বিক্রেতাকে পরোক্ষভাবে সহায়তা করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পও গড়ে তোলা হবে।   

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র! প্রথম পাতায় মোদি-শুভেন্দু