মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় পুড়িয়ে দেওয়া হল ‘বিপ্লবী’র বাড়ি

ঘটনাস্থল থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রাত ১ টা নাগাদ আনন্দপুরের চৌবাগার শ্যামবাদল পাড়ায় পুড়িয়ে দেওয়া হয় একটি বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের কটূক্তি (Eve Teasing) করায় বাধা দিয়েছিলেন যুবক। আর তার জেরেই পুড়িয়ে দেওয়া হল প্রতিবাদীর বাড়ি। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে। পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৫ জনকে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে প্রাণহানি বা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ আনন্দপুরের চৌবাগার শ্যামবাদল পাড়ায় পুড়িয়ে দেওয়া হয় একটি বাড়ি। দরমার বেড়া দেওয়া বাড়িটি সুজয় মণ্ডলের। বাড়ি পুড়তে দেখে স্থানীয় থানায় খবর দেন প্রতিবেশীরা। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে নেভায় আগুন। তবে ততক্ষণে বাড়িটি ভস্মীভূত হয়েছে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় কারও দগ্ধ হওয়া বা প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। পুড়ে যাওয়া বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন পুলিশ আধিকারিকেরা। ফরেন্সিক টেস্টের জন্য ইতিমধ্যেই সেই নমুনা পাঠানো হয়েছে।

বাড়ির মালিক এই ঘটনায় ৫ প্রতিবেশীর নাম উল্লেখ করে অভিযোগ করেছেন থানায়। তাঁদের গ্রেফতারও করেছ পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পাড়ার মহিলাদের কটূক্তি করছিল কয়েকজন। তার প্রতিবাদ করেছিলেন সুজয়।  তার প্রতিবাদ করার জন্যই দুষ্কৃতীরা বাড়ি পুড়িয়ে দেয়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ৩ টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে