প্রায় শেষ মুম্বাই ধাঁচের মেরিন ড্রাইভ, দিঘা টু মন্দারমণি

সহজেই যাওয়া যাবে দিঘা থেকে শংকরপুর আর তাজপুর। তৈরি হতে বাকি আর মাত্র একটি সেতু। তাহলেই জুড়ে যাবে মন্দারমনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘা থেকে মন্দারমণি যে মেরিন ড্রাইভ হবে সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা হয়েছিল ৮ বছর আগে। মুম্বাই ধাঁচে হচ্ছে এই মেরিন ড্রাইভ (Marine Drive)। কাজ প্রায় শেষ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। চলছে সেতু নির্মাণের কাজ।

দিঘা থেকে নয়া সড়ক সরাসরি পৌঁছে যাবে তাজপুরের সমুদ্র সৈকত। মুম্বাই ধাঁচে এই মেরিন ড্রাইভের কাজ প্রায় শেষ। তৈরি হতে বাকি আর মাত্র একটি সেতু। তাহলেই জুড়ে যাবে মন্দারমনি। দিঘা থেকে সামান্য দূরে মুকুন্দপুর গ্রাম। সেই গ্রামে মেরিন ড্রাইভের জন্য সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। মেরিন ড্রাইভের সঙ্গে এই সেতু সংযোগ স্থাপন করবে। ফলে সহজেই যাওয়া যাবে দিঘা থেকে শংকরপুর আর তাজপুর। জানানো হয়েছে, বিধ্বংসী ইয়াস প্রকোপে ক্ষতিগ্রস্থ হয়েছিল মেরিন ড্রাইভের কাজ। তা মেরামত করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘার সমুদ্র সৈকত ও সংলগ্ন রাস্তা। সেই মেরামতির কাজও চলছে বিশেষ তৎপরতার সঙ্গে।

আর ক্যেক মাসেই দিঘা মানেই সমুদ্রের পাশাপাশি চোখে ভেসে উঠবে চিড়িয়াখানা, টয় ট্রেন, রোপওয়ে। সব মিলিয়ে দিঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমনি নতুন করে মেলে ধরবে পর্যটনে নিজেদের গুরুত্ব। তার সঙ্গে এই মেরিন ড্রাইভ টানবে বাণিজ্য থেকে পর্যটক।

এই সেতু পরিদর্শন বিশেষ তৎপরতার সঙ্গে করছেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। পরের মাসেই দিঘা আসতে পারেন মুখ্যমন্ত্রী। তাহলে কি তিনিই একাধিক প্রকল্পের সঙ্গে উদ্বোধন করবেন নয়া মেরিন ড্রাইভের? আশায় পর্যটন প্রেমীরা।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর