‘সবটাই কাল্পনিক’ থিমের মণ্ডপ সেজে উঠছে লুপ্তপ্রায় পটশিল্পে

উদ্যোক্তাদের দাবি, গতবার এই করোনা অতিমারির জন্য দর্শনার্থীরা সে ভাবে মণ্ডপগুলিতে প্রতিমা দর্শন করতে ভিড় জমায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বাংলার কৃষ্টি সংষ্কৃতি থেকে প্রায় হারিয়ে যেতে বসা পটশিল্পে সেজে উঠছে দুর্গাপুজোর মণ্ডপ। এবছর দর্শনার্থীদের এভাবেই চমক দিতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ। প্রতিবছরের মতো এবারও ধার্য করা হয়েছে বিগ বাজেট। পুজোর পাশাপাশি কোভিড সচেতনতাতেও খরচ বাড়ানো হয়েছে এবছর।

গঙ্গারামপুর শহরের ব্লকপাড়া এলাকায় অবস্থিত নাট্য সংসদ ক্লাবের পুজো এবার ৩১ বছরে পা দিল। এবারের তাদের পুজোর থিম ‘সবটাই কাল্পনিক’। উদ্যোক্তাদের দাবি, মূলত পটচিত্রের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে তাদের মণ্ডপ। এমনকী মা দুর্গা ও তার পুত্র কন্যাদেরও সেভাবেই গড়ে তোলা হচ্ছে। খড়, চালন, কুলো, রুদ্রাক্ষ থেকে গাঁজার কলকে, মহাকালের চিত্রকে পটশিল্পের রুপ দিয়ে কাল্পনিক থিমকে বাস্তবে পরিণত করা হচ্ছে। এমন চমক দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে দাবি উদ্যোক্তাদের।

ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ কিছু পদক্ষেপ করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, গতবার এই করোনা অতিমারির জন্য দর্শনার্থীরা সে ভাবে মণ্ডপগুলিতে প্রতিমা দর্শন করতে ভিড় জমায়নি। কিন্তু এবার ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা পালটে গিয়েছে। আর তাই এবছর দর্শনার্থীরা মণ্ডপে আসবে, তা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে নাট্য সংসদ। পুজো কমিটির সদস্যরা জানান, করোনা ভ্যাকসিনেরযারা একটিমাত্র ডোজ নিয়েছেন এবং যারা দু’টি ডোজই নিয়ে ফেলেছেন, তাদের জন্য় পৃথকভাবে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য স্য়ানিটাইজ ও মাস্কের ব্যবস্থাও থাকছে।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের