দাদু-বাবা-ছেলে, এক মন্ডপে বিয়ে তিন প্রজন্মের

সোনভদ্রের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনভদ্র: মন্ডপ একটাই। আর সেই মন্ডপে বিয়ে হল তিন প্রজন্মের। সোনভদ্রের এই ঘটনায় উত্তরপ্রদেশে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কেন এভাবেই বিয়ে সেটাও বলা দরকার। তিন প্রজন্মের পাত্রের পাত্রীরা পূর্বপরিচিত। পূর্বপরিচিত শব্দটি কীসের ইঙ্গিত দিচ্ছে, তা সহজেই অনুমেয়। তাও একবার বলে নেওয়া ভালো। পূর্বপরিচিত মানে প্রেম।

কিন্তু সোনভদ্রের যেখানে এই তিন প্রজন্ম বসবাস করে, সে এলাকার মানুষ এই সম্পর্ক মানতে নারাজ। তাই, একসঙ্গে মন্ডপে বিয়ের সিদ্ধান্ত। আর এমন অদ্ভূত পরিকল্পনার কথা মাথায় আসে স্বপ্ন এবং তাঁর বোনের। স্বপ্ন এবং তাঁর বোন রাম প্রসাদ এবং শুভাগিয়া দেবীর নাতি-নাতনি। তাদের ছেলে নন্দকুমার।স্বপ্ন এবং তাঁর বোন ঠাকুর্দা রামপ্রসাদকে তাদের পরিকল্পনার কথা শোনালে রামপ্রসাদ উৎসাহিত হয়ে পড়েন। যেমন ভাবা, কাজ তেমনই। ভাই-বোনে মিলে সাজিয়ে তোলে মন্ডপ। ডাকা হয় পুরোহিতকে। দুপক্ষের বেশ কয়েকজন আত্মীয়কেও এই বিয়েতে আমন্ত্রণ করা হয়েছিল। এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে তারাও হাজির হয়েছিলেন। ঘটা করে বিয়ে হয়। প্রথমে বিয়ে করেন রাম প্রসাদ এবং শুভাগিয়া। পরে নন্দকুমার। সব শেষে নন্দকুমারের ছেলে ও মেয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বিরল বিয়ের খবর, যা পাঠ করে নেটিজেনরা স্বপ্ন এবং তাঁর বোনকে কুর্নিশ জানাচ্ছে।

আক্ষরিক অর্থেই এটা বিরল ঘটনা এবং এই বিরল ঘটনার কৃতীত্বের দাবিদার অবশ্যই স্বপ্ন এবং তাঁর বোন।খুশি পরিবারের অন্যান্য সদস্যরাও।  

আরও পড়ুন ছেলের বউকে ঘরে আনতে আস্ত হেলিকপ্টার ভাড়া করলেন কৃষক

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের