আপাতত কন্ঠস্বরের নমুনা দিতে হবে না ইডি আধিকারিকদের

জুলাই মাস পর্যন্ত অভিষেকের করা মামলায় স্থগিতাদেশ থাকছে। তাই আপাতত জুলাই মাস পর্যন্ত ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রয়োজন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির আধিকারিকদের আপাতত কণ্ঠস্বরের নমুনা জমা দিতে হবে না বলে জানাল কলকাতা হাইকোর্ট। ইডির আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে উচ্চ আদালতে যায় ইডি। সেই মামলায় এদিন এই রায় দেয় আদালত।

ইডির তিন তদন্তকারী আধিকারিককে শুক্রবার আদালত জানিয়ে দেয়, আপাতত কণ্ঠস্বরের নমুনা দিতে তাঁদের কলকাতা পুলিশের কাছে যেতে হবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির আধিকারিকদের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে নিম্ন আদালতে মামলা করেছিলেন। আদালতে অভিষেক অনুরোধ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি আধিকারিকরা। শুক্রবার সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, আপাতত তাঁদের কণ্ঠস্বরের নমুনা জমা দিতে হবে না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ জানায়, জুলাই মাস পর্যন্ত অভিষেকের করা মামলায় স্থগিতাদেশ থাকছে। তাই আপাতত জুলাই মাস পর্যন্ত ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০২১ সালে একটি জাতীয় সংবাদ চ্যানেলে প্রকাশিত হয় অভিষেককে নিয়ে ইডির এক কর্তা এবং কলকাতার এক ব্যবসায়ীর কথোপকথন। অডিয়ো বার্তাটিতে তাঁদের বলতে শোনা যায়, কয়লা খাদানের জন্য টাকা আসে অভিষেকের কাছে। এর পর ওই অডিয়ো বার্তাটি নিয়েই ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিষেক। অভিষেকের অভিযোগ, তাঁর মানহানি করার জন্য পরিকল্পনা করে ওই অডিয়ো বার্তাটি তৈরি করে ছড়ানো হয়েছে। এই ঘটনায় ইডির কর্তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করেন তৃণমূল নেতা।

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

অবশেষে গ্রেফতার প্রশান্ত বর্মন

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

১৩ দিনে ২৭,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

ছেলের বিয়েতে গ্রামবাসীদের বড় উপহার, ৩৫০০ মানুষের বিমা করাল পরিবার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই