তিয়াসা রায় না লেপচা, বিচ্ছেদের পরেও স্বামীর পদবি নিয়ে ঘুরছেন কেন শ্যামা? জানেন……

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই গুঞ্জন চলছিল অভিনেত্রী তিয়াসা রায় এবং তাঁর স্বামী সুবান রায়ের দাম্পত্য বিচ্ছেদের ব্যাপারে। শোনা গিয়েছিল, তাঁদের বিচ্ছেদের অনেকদিন আগে থেকেই সুবান-তিয়াসার ছাদ আলাদা হয়েছিল। তবে এখন আইনীমতে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। এমনকী, তাঁদের বিচ্ছেদের দু’মাস কেটেও গিয়েছে। খাতায়-কলমে আলাদা এখন তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)-সুবান রায় (Suban Roy)।

কিন্তু তারপরেও পুরোনো স্মৃতি চিহ্ন রয়ে গিয়েছে তিয়াসার নামের পাশে।আসলে তিয়াসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও লেখা রয়েছে স্বামী সুবান রায়ের পদবি। তবে স্মৃতি চিহ্ন বয়ে বেড়ানো প্রসঙ্গে নায়িকা বলেছেন, প্রাক্তন স্বামীর পদবি নিয়ে ঘুরে বেড়ানোর কোনও ইচ্ছে নেই তাঁর। এমনকী রায় পদবির জন্যে তাঁরও ব্যক্তিগত ভাবে অসুবিধা হচ্ছে।

তাই তিনি যত তাড়তাড়ি সম্ভব এই পদবিটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। এই বিষয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে একাধিকবার মেল পাঠিয়েও সাড়া পাননি তিনি। ফেসবুক পেজেও রায় পদবিটির জন্যে একই সমস্যায় পড়ছেন তিনি। তবে খুব শীঘ্রই তাঁর সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ছোটপর্দার কৃষ্ণকলি অর্থাৎ তিয়াসা। প্রায় সাড়ে তিন বছরের দাম্পত্য জীবন ছিল তিয়াসা-সুবানের। তবে বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধুত্ব রয়ে গিয়েছে। নেই তিক্ততাও।

দু’জনেই আপাতত মন দিয়েছেন নিজেদের কাজে। তিয়াসাও ব্যস্ত স্টার জলসার নতুন ধারাবাহিক নিয়ে। পাশাপাশি তিনি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, যার নাম ‘এক্সপ্লোরার তিয়াসা’। মুলত সাজগোছ, রান্নাবান্না প্রভৃতির টিপস্ দেবেন তিনি তাঁর এই নতুন ইউটিউব চ্যানেলে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়