নন্দীগ্রামের নাম বদলে রাখা হল ‘মমতাময়ী নগর’

জমির জন্য আন্দোলন করেছিল সেখানকার মানুষেরা। তাদের অনুপ্রেরণা ছিল নন্দীগ্রামের জমি আন্দোলন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে লুকিয়ে ছিল আরও একটি নন্দীগ্রাম। যেমন পূর্ব মেদিনীপুরে রয়েছে, তেমনই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় রয়েছে নন্দীগ্রাম। আলিপুরদুয়ারের শামুকতোলার পটোতলা এলাকার একটি অংশে দু’দশক আগেই জনবসতি গড়ে ওঠে। কিন্তু সেই এলাকায় ছিল না বিদ্যুৎ কিংবা জলের ভালো ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই রয়েছে জমি জট। জমির জন্য আন্দোলন করেছিল সেখানকার মানুষেরা। তাদের অনুপ্রেরণা ছিল নন্দীগ্রামের জমি আন্দোলন। তাই নিজেরাই গ্রামের নামকরণ করে নন্দীগ্রাম। যা আজ থেকে বদলে দিলেন গ্রামবাসীরা। নন্দীগ্রাম নয়, এবার থেকে ওই গ্রামের নাম দেওয়া হয়েছে ‘মমতাময়ী নগর।’

কিছুবছর আগেই জমির ক্ষেত্রে সরকারি রেকর্ডে স্থান পেয়েছেন সকলে। আর গত শনিবার সেই গ্রামে প্রবেশ করেছে বিদ্যুৎ পরিষেবা। তাই রবিবার এই নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবানী দেবনাথ জানিয়েছেন, ‘দীর্ঘদিন মামলা চলার পর গতকালই প্রথম গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছায়। তারপরেই স্থানীয়রাই গ্রামের নাম মমতাময়ী নগর করতে চান।’ শামুকতলা অঞ্চল সহ-সভাপতি ভোলা বিশ্বাস জানিয়েছেন, ‘আসলে নন্দীগ্রামের সঙ্গে এমন এক জনের নাম জড়িয়ে রয়েছে, যিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই স্থানীয় বাসিন্দারা ওই নাম থেকে মুক্তি চেয়েছিলেন।’

তবে গোটা গ্রামের নাম বদলে মুখ্যমন্ত্রীর নামে করার সিদ্ধান্তে খুশি গ্রামবাসীরাই। তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সেই গ্রামে খুশির জোয়ার এসেছে। সমস্ত সমস্যার সমাধান ধীরে ধীরে মিটেছে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন