ভাত বেশি রয়ে গেছে, চিন্তা নেই! বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি কয়েকটি মুখরোচক খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনা এবং চাকরি সূত্রে অনেকেই বাড়ি ছেড়ে অনেক দূরে থাকেন। সেই কারণেই নতুন আবাসস্থলে বাড়ির মতন পরিবেশ থাকেনা। তাই ঘর গোছানো থেকে রান্নাবান্না—সবটাই নিজের হাতে করতে হয়। ঘর গোছানোটা সহজ হলেও নিজের জন্যে রান্না করাটাই যত আলস্য। তার মধ্যে রান্না করতে না জানলে, তাহলে হয়ে গেল। না খেয়েই থাকা অনিবার্য। এছাড়া বাইরের খাবারের এত দাম সেটাও পোষানো যায়না।

এছাড়া নিজে রান্না করলেও অনেক সময়ে পরিমাণের বিষয়ে কোনো আইডিয়া থাকেনা। সুতরাং বেশি চাল নিয়ে নিলেই ভাত বেশি থেকে যায়। এদিকে বাসি ভাত খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। আবার ভাত ফেলে দেওয়াও ঠিক নয়। তাহলে কি করবেন? কিছু না ভেবেই বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন কয়েকটি মুখরোচক খাবার। কি সেগুলো তাই ভাবছেন তো? একটা নয় পরপর একাধিক খাবারের নাম বলব যেগুলি বাসি ভাতকে কাজে লাগিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন।

সুস্বাদু স্যুপ

এই সুস্বাদু স্যুপটি মুখরোচকের পাশাপাশি স্বাস্থ্যকরও। মুরগির মাংস, গাজর, বিনস, ব্রকোলির মতো কিছু স্বাস্থ্যকর সবজি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই স্যুপটি।

রাইস বল

অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন রাইস বল। ভাত চটকে তাতে পকোড়া তৈরির সব উপযোগী উপকরণ দিয়ে গোল বলের আকার তৈরি করে ডুবো ডুবো তেলে ভাজলেই তৈরি হয়ে যাবে ‘রাইস বল’।

ভাতের প্যানকেক

প্যানকেক খেতে ভালবাসেন, চিন্তা কি, ভাত দিয়েও বানাতে পারেন প্যানকেক। অল্প মাখন ব্যবহার করে অতি সহজেই বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন প্যানকেক।

পকোড়া

বাসি ভাত দিয়ে খুব সহজেই বানাতে পারেন ভাতের পকোড়া। শুধু তার জন্যে ভাত ভাল করে মেখে তাতে বিভিন্ন মশলা, পেঁয়াজ, লঙ্কা কুচি, বিস্কুটের গুঁড়ো মিশিয়ে চৌকো আকৃতি করে ডোবা তেলে ভেজে তুলে নিন। সন্ধ্যেবেলার তেলেভাজা হিসেবে কিন্তু জমে যাবে।

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে বললেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের