সিদ্ধার্থ-কিয়ারার ব্রেক-আপ হয়নি, বলছে অনুরাগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তো গসিপের শেষ নেই, খুবই আজব এই জগত। এখানে কখন কে কার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ছেন আবার কখন সেই সম্পর্কের ভাঙন হয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর সে যদি কোনও বড় মাপের অভিনেতা-অভিনেত্রী হয়, তাহলে তো কথাই নেই! তখন রাতদিন একটাই গসিপে মুড়ে থাকে গোটা বলিউড বিনোদন জগত। ঠিক যেমনটা এখন হচ্ছে, শেরশাহ জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি-কে নিয়ে। এখন বলিউডের টপ গসিপ তাঁদের সম্পর্কের বিচ্ছেদ।

 

এই নিয়ে নেট মাধ্যমে কম চর্চা চলছে না। তাঁদের কথিত রোম্যান্স, গোপনে হলিডে একসঙ্গে কাটানো এবং সোশ্যাল মিডিয়ায় ছবি সবটাই সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ককে এক্কেবারে আঁটসাট করে তোলে জনতা জনার্ধনের কাছে। সম্প্রতি শোনা গিয়েছে, এই জুটি তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছে। কিন্তু, ঈদের দিন সলমন খানের ঈদ পার্টিতে সিদ্ধার্থ-কিয়ারা একসঙ্গে প্রবেশ করার পর সব জল্পনা-কল্পনা যেন নিমেষে গায়েব হয়ে যায়। দুজনের একসঙ্গে প্রচুর ছবি, ভিডিও ভাইরাল হয়।এমনকি একটি ভিডিওতে দেখা যায় তাঁরা একসঙ্গে ছবি তুলছেন। সুতরাং এত নিছকই গুজব। এমনকী দর্শকের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, সি-কিয়ারার সত্যই ব্রেকাপ হয়েছে কিনা বা এই ব্রেকাপ নিছকই গুজব কিনা! এই প্রশ্নে বেশি ভোট পড়েছে সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের নিজকই গুজব এই ‘স্টেটমেন্ট’এ।

সিড ও কিয়ারার ঈদের এই ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে রীতিমতন। এই গুজবের মধ্যে তাঁদের একসাথে ধরা দেওয়া ভক্তদেরকে বেশ খুব উত্তেজিত করে তোলে। কাজের ফ্রন্টে, কিয়ারা বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর আপকামিং ছবি ‘ভুল ভুলাইয়া 2’-এর প্রচারে ব্যস্ত। অন্যদিকে, শিগগিরই রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং শুরু করবেন সিদ্ধার্থ।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়