‘কন্ডোম বেচছে’! নায়িকাকে ‘স্লাট শেম’ তকমা ট্রোলারদের, ঠাসিয়ে জবাব নুসরতের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রকাশ্য রাস্তায় ঘুরে ঘুরে কিংবা মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বেচবেন অভিনেত্রী নুসরত ভারুচা। নানা অবাক হবেন না, তাঁর আসন্ন ছবিতে এই চরিত্রেই দেখা যাবে ‘ড্রিম গার্ল’ খ্যাত নায়িকাকে। পরিচালক সান্ডিল্যর আসন্ন ছবি ‘জনহিত মে জারি’ সিনেমাটি মানুষকে কন্ডোম সম্পর্কে সজাগ করে তুলবে, আর এই ছবিতে নায়িকাকে এক সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

যেখানে তিনি, রাস্তায় রাস্তায় ঘুরে কন্ডোম বিক্রি করবেন, মানুষকে সচেতন করে তুলবেন। কি বেশ মজার তাই না! কিন্তু এর জন্যই নায়িকাকে বাজে ভাবে ট্রোলড হতে হল। ইতিমধ্যেই এই ছবিটির টিজার ও অফিসিয়্যাল পোস্টার সামনে এসেছে। আগামী ১০ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি। আর আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার। তার আগেই ইনস্টাগ্রামে এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক, সেই বিতর্কের যোগ্য জবাব দিলেন নায়িকা।

পোস্টার-টিজার প্রকাশের পর থেকেই, নেটিজেনদের কাছ থেকে ধেয়ে আসে একের পর এক কুৎসিত মন্তব্য, আর কটূক্তির মুখে পড়েন খোদ নুসরত। বেশিরভাগই নুসরতের সঙ্গে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করেন। কেউ আবার এই ছবিকে ‘ডি গ্রেড’ ছবি বলেও আখ্যা দিয়েছেন। আর এর বিরুদ্ধে এবার লাইভে এসে কড়া জবাব দিলেন নায়িকা। পাশাপাশি জানালেন, ‘সমাজের এই মানসিকতাটাই তো বদলাতে চাই। আপনারা যত আঙুল তুলবেন, আমি ততই নিজের মতামত পোষণ করব।’

 

এই ছবিতে নুসরতের বিপরীতে থাকবেন ‘অনুদ সিং ঢাকা’। ছবিতে মনোকামনার চরিত্রে রয়েছেন নুসরত। ছবির টিজার বলছে, এই ছবিতে নুসরতের চরিত্র শহরের এক শিক্ষিতা নারী, কিন্তু হন্যে হয়ে চাকরি খুঁজলেও চাকরি পায়না সে, শেষে কন্ডোম কোম্পানির সেলস এক্সিকিউটিভের প্রস্তাব আসে তাঁর কাছে। এদিকে মনোকামনা ওরফে মনুর কন্ডোম বিক্রি নিয়ে বেজায় আপত্তি তাঁর শ্বশুরবাড়ির লোকজনের। এরপর সেই সমস্যা আদালত পর্যন্ত পৌঁছয়। কন্ডোম বিক্রি করা কি খারাপ, এখনও সমাজের এই ধারণা বর্তমান। জানা নেই সমাজের এই ট্যাবু কবে ভাঙবে!

 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে