নিজেকে গাধার সঙ্গে তুলনা ইমরান খানের, কিন্তু কারণ কী?

শুক্রবার সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সদ্য প্রধানমন্ত্রীর পদ খোয়ানো ইমরান খানের। শুক্রবার সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়ো অনুযায়ী নিজেকে গাধার সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আর তা নিয়েই রঙ্গ-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। কেউ ইমরান খানের পাশে দাঁড়িয়ে ‘বাহবা’ জানিয়েছেন, কেউ আবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কিংবদন্তী পাক ক্রিকেটার তথা রাজনেতা ইমরান খান। সম্প্রতি তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ব্রিটেনে তাঁর স্থায়ীভাবে বসবাস না করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে শোনা গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ইমরান বলছেন, ‘ব্রিটেনে আমি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। কিন্তু ব্রিটেনকে কখনই নিজের বাড়ি মনে করতে পারিনি। আমি বরাবরই প্রথমে একজন পাকিস্তানি। গাধার গায়ে কাটা-কাটা দাগ কাটলেও সে কখনই জেব্রা হয়ে যায় না। গাধা সব সময়ে গাধাই থাকে।’

জানা গিয়েছে, দুবাইয়ের বাসিন্দা কনটেন্ট রাইটার জুনাইদ আক্রামের সঙ্গে আলাপচারিতার সময়েই নিজের অতীত জীবন নিয়ে খুল্লামখুল্লা কথা বলেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ওই আলাপচারিতায় জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে তাঁর প্রেম ও বিবাহিত জীবনের কথাও উঠে এসেছিল। আর ব্রিটেনে তাঁর অস্থায়ী জীবন নিয়ে কথা বলার সময়েই ইমরান গাধার প্রসঙ্গ উত্থাপন করেছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে