শেষে কিনা রাজ্য বিধানসভা ভবনের গেটেই খলিস্তানি পতাকা!

খতিয়ে দেখা হচ্ছে নজর ক্যামেরার ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:  বিধানসভা ভবন চত্বরে রবিবার সকালে দেখা গেল খলিস্তানি পতাকা। একটা নয়, ছ খানা। ভবনের দেওয়াল লেখা খলিস্তানি স্লোগান। প্রাতর্ভ্রমণে যাঁরা হাটতে বেরিয়েছিলেন, তাদের চোখে প্রথম ধরা পড়ে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হিমাচল প্রদেশ। 

খলিস্তানি পতাকা লাগানো ছিল বিধানসভা গেটের ওপর। খবর পেয়ে পুলিশ সেখানে দ্রুত পৌঁছে পতাকা সরিয়ে দেয়। দেওয়ালে লেখা খলিস্তানি স্লোগান রঙ দিয়ে মুছে ফেল। সাত সকালে এই ঘটনায় সেখানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ভবনের সঙ্গে থাকা নজর ক্যামেরার ফুটেজ।

পুলিশের ডেপুটি কমিশনার ড. নিপুন জিন্দাল জানিয়েছেন, ‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল বিধানসভার গেটে পাঁচ থেকে ছটি খলিস্তানি পতাকা লাগিয়ে চলে গিয়েছে। প্রাথমিকভাবে আমাদের অনুমান, শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ আমাদের খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে পতাকা সরিয়ে ফেলে। বিধানসভার দেওয়ালে খলিস্তানের সমর্থন জানিয়ে লেখা স্লোগানও মুছে ফেলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, নজর ক্যামেরার ফুটেজ দেখার পর তা বোঝা যাবে।’

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার কড়া নিন্দা করেছেন। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আমি কড়া ভাষায় নিন্দা করছি। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। মাত্র কিছুদিন আগে শেষ হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। তার রেশ কাটতে না কাটতে এই ঘটনা। পুলিশের কাছে আমাদের অনুরোধ, বিধানসভা ভবনের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার। ’

আরও পড়ুন কৃষক আন্দোলনে এবার খলিস্তানি যোগ দেখছে কেন্দ্র

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩