প্রাক্তন সেনার বাড়িতেই ডাকাতি, লুঠ টাকা- গয়না

সোমবার গভীর রাতে প্রাক্তন সেনার বাড়িতে ঢুকে পড়ে ১০- ১২ জনের একটি দুষ্কৃতী দল। লুঠ প্রায় ১০ ভরি সোনা ও ১৫ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার গভীর রাতে প্রাক্তন সেনার (Ex Army) বাড়িতে হয়ে গেল লুঠ। আগ্নেয়াস্ত্র নিয়ে ১০- ১২ জন ঢুকে ভয় দেখায় বলে অভিযোগ। এরপর বেঁধে রাখা হয় পরিবারের সদস্যদের। তারপর চলে লুঠপাট। পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগ, সোমবার গভীর রাতে প্রাক্তন সেনার বাড়িতে ঢুকে পড়ে ১০- ১২ জনের একটি দুষ্কৃতী (Robber) দল। তারপর ওই বাড়ির লোকেদের শুরু করে মারধর। পরিবারের সদস্যদের মারধর করার সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরপর পরিবারের সদস্যদের বেঁধে দুষ্কৃতীরা চালায় লুঠ। বাড়ির প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা ভাবে বেঁধে লুঠ করা হয় প্রায় ১০ ভরি সোনা ও ১৫ লক্ষ টাকা। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। অণ্ডাল থানার দীর্ঘ নালা এলাকার ঘটনা। এই ডাকাতির ঘটনা ঘটেছে পরেশ কুণ্ডু নামে এক রেল (Rail) কর্মীর বাড়িতে। উল্লেখ্য, ওই বাড়িতে ৪ টি পরিবার থাকে।

গভীর রাতে এই তাণ্ডব ও লুঠ চালিয়ে চম্পট দেয় প্রায় ১২ সদস্যের দুষ্কৃতী দল। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির পেছনের দিক থেকে ঢুকে এই তাণ্ডব চালায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, ইতিমধ্যেই বাড়ির বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট।

চার সদস্যের বাড়িতে এই ডাকাতি হওয়ার খবরে ওই বাড়িরই বাকি ৩ পরিবারের সদস্যরা ছুটে আসে। এরপরেই খবর দেওয়া হয়েছিল পুলিশে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। পরে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (DC) পূর্ব অভিষেক গুপ্তা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’