শারজায় ডু অ্যান্ড ডাই, এলিমিনেটর ম্যাচে কলকাতার সামনে বেঙ্গালুরু

যে দল হারবে সেই দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। কোনও দ্বিতীয় সুযোগ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে জিতে চলতি আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে হারার ফলে দিল্লি ক্যাপিটালসের কাছে আরও একটা সুযোগ রয়েছে। তবে তার আগে আজ শারজায় ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফে এই ম্যাচটি হল এলিমিনেটর। অর্থাৎ যে দল হারবে সেই দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। কোনও দ্বিতীয় সুযোগ নেই।

লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে বিরাটের বেঙ্গালুরুকে হেলায় উড়িয়ে দিয়েছিল নাইটরা। কিন্তু এবারের লড়াইটা সম্পূর্ণ অন্যরকম। তাই দু’দলের ক্রিকেটারই বাড়ি সতর্ক থাকছেন। কারণ, তারা ভালো মতোই জানেন যে, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে সামান্য ভুলই অনেক বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে আরসিবির বিরুদ্ধে নামার আগেই খারপ খবর নাইট শিবিরে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে অবিলম্বে দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আর তাঁকে পাবে না কেকেআর।

তবে সাকিবের জায়গায় রাসেলের খেলার সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। ইতিমধ্যেই চোট কাটিয়ে উঠেছেন ক্যারিবিয়ান তারকা। আর তিনি ফিরলে দলের শক্তি বাড়বে বলাই যায়। তবে গিল, ভেঙ্কটেশ, ত্রিপাঠী, রানারা রানের মধ্যেই রয়েছেন। পাশাপাশি, মাভি, লকিদের পারফরম্যান্সও বেশ চিন্তা মুক্ত রেখেছে নাইট টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে, বেশ চাঙ্গা রয়েছে বেঙ্গালুরু শিবিরও। লিগ পর্বে ব্যাটিং-বোলিং উভয় দিকেই দুর্দান্ত পারফর্ম করেছে তারা।

 

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ