শিবকুমারের মৃত্যুতে টুইট মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণ অজয় চক্রবর্তীর

প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। তাঁর মৃত্যুতে এদিন শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সকাল থেকেই আকাশের মুখ ভার। তারই মাঝে এল শিব প্রয়াণের বার্তা। সুর থেমে গেল সন্তুরের। ভারতীয় সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা(Pandit Shiv Kumar Sharma)। দেশের ধ্রুপদী সঙ্গীতের এহেন এক দিকপালের প্রয়াণে গোটা ভারতের সঙ্গীত জগত শোকে মুহ্যমান। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ভুবনে অপূরণীয় শূন্যতা তৈরি হল। তাঁর মৃত্যুতে এদিন শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে(Tweet) তিনি লিখেছেন, ‘কিংবদন্তি সন্তুরবাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক জগতের খুব বড় ক্ষতি। তাঁর চলে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগৎ রিক্ত। আমার গভীর সমবেদনা রইল।’

শিবকুমারের প্রায়ণে শোকস্তব্ধ পণ্ডিত অজয় চক্রবর্তীও(Pandit Ajay Chakrabarty)। এদিন শিবকুমারের মৃত্যুর পরে তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সংগীতজগতের খুব বড় ক্ষতি হয়ে গেল। শিবকুমার শর্মা সারা বিশ্বকে একটি নতুন যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। শাস্ত্রীয় সংগীতের জগতে তাঁর অবদান ভোলার নয়। এত বড়মাপের শিল্পী হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। আমাকে অজয়বাবু বলেই ডাকতেন। আমার সঙ্গে ওঁর কয়েক হাজার মুহুর্ত, কয়েক হাজার ঘণ্টা কেটেছে গত ৪৩ বছরে। আমি প্রতি বছর দেড় মাস টানা ট্যুর করতাম ওঁর সঙ্গে। একজন রুচিশীল ও রাগ সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ শিল্পী। ওই একটা যন্ত্র যাঁর মধ্যে অর্ধেক রাগের প্রকাশ পায় না, তাঁর মধ্যে সব রাগকে তুলে ধরার যে মন, সহশিল্পীদের জন্য যে সহানুভূতি, তা অনবদ্য। আমি তো ওঁর ছেলের মতো ছিলাম। দিনের পর দিন রাতের পর রাত ওঁর সঙ্গে কাটিয়েছি। মাঝেই মাঝেই ফোনে কথা হত। আমাকে কতো ভালবাসতেন তা বলে বোঝাতে পারব না। ওঁর মতো মানুষের চলে যাওয়া বিরাট ক্ষতি। আমাকে উনি বড় হতে দেখেছেন। আমার পিতৃতুল্য ছিলেন।’

শিবকুমারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রশিদ খানও(Rashid Khan)। জানিয়েছেন, ‘খুব বড় ক্ষতি সংগীত জগতের। মাথার থেকে যেন ছাদ চলে গেল। ভাল শিল্পীর সঙ্গে সঙ্গে খুব ভাল মানুষকেও হারালাম। ওঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের আকাশে যন্ত্রসঙ্গীতের বিশাল ক্ষতি। কাশ্মীরী লোকসঙ্গীতে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রকে ওঁর চেষ্টা, সততা, পরিশ্রম, গুরুভক্তি ও ভালোবাসা দিয়ে ভারতীয় রাগসঙ্গীতে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে আসতে পেরেছেন। যেকোনও সঙ্গীতশিল্পীর কাছেই উনি একজন ঈর্ষণীয় সফল শিল্পী। বহু তবলাবাদকের সাফল্যের পেছনে ওঁর অবদান প্রচুর। সবচেয়ে বেশি উনি বাজিয়েছেন উস্তাদ জাকির হুসেনের সঙ্গে। ওঁর বিচার বিবেচনাও ভীষণ ভালো ছিল, রাগসঙ্গীতের বিভিন্ন শাখায় প্রচুর জ্ঞান ছিল।’ শিবকুমার শর্মা শেষ ছ’মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গল সকালে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া