জাত তুলে গালি, আগুনে ধাক্কা, গুরুতর জখম কিশোর

আহত যুবক ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: জাত তুলে গালি। তারপর তাকে আগুনে ধাক্কা মেরে ফেল দিল কয়েকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিলুপ্পারাম জেলায়। জানা গিয়ছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই ওই কিশোরের সহপাঠী। আহত কিশোর হাসপাতালে ভর্তি। অভিযুক্তদের বিরুদ্ধে তফশিলী জাতি-উপজাতি নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ। পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই কিশোর তাঁর  ঠাকুমার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল। মাঝপথে কয়েকজন সহপাঠী তাঁকে ঘিরে জাত তুলে গালাগালি দিতে শুরু করে। কিশোর বাধা দিলে তারা তাকে আগুনে ধাক্কা মেরে ফেলে দেয়। কোনওরকমে সে বাড়ি ফিরে। বাড়ির লোকেরা দেখে তাঁর জামা ছিড়ে গিয়েছে। কী হয়েছে জানতে চাইলে, ওই কিশোর বলে রাস্তায় সে পা পিছলে পড়ে যায়। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে টিন্ডিভানাম সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। জানার চেষ্টা করে আসল ঘটনা। আসল ঘটনা শোনার পর ওই কিশোরের বাবা থানায় অভিযোগ রুজু করে। পুলিশ আহত কিশোরের বয়ান নিয়েছে। অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ নম্বর ধারা ও তফশিলী জাতি-উপজাতি আইনে মামলা রুজু করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এই ঘটনা যে ভয়াবহ তা নিয়ে যেমন কোনও সন্দেহ নেই, সন্দেহ নেই এটাও যা দেশ স্বাধীন হওয়ার এত বছর পরে নীচু জাতের মানুষজন নানারকম হেনস্থার শিকার। উত্তরপ্রদেশে হামেশাই এই ধরনের ঘটনার সাক্ষী।

আরও পড়ুন দলিত পরিবারকে শ্মশানের চুল্লি ব্যবহারে বাধা, ধৃত তিন

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই