ফিউশন ফ্যান্টাসি এবার সল্টলেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিউশন ফ্যান্টাসি নামক এক রেস্তোরাঁ বেশ কয়েক বছর ধরে লেক রোডের কাছে তাঁদের স্বতন্ত্র দ্বিতল রেস্তোরাঁ সফলভাবে পরিচালনা করছেন। ইতিমধ্যেই এই রেস্তোরাঁর মুখরোচক খাবার খাদ্যপ্রেমীদের মন জয় করেছে। এই রেস্তোরাঁর বিশেষত্ব, বাঁশের বিরিয়ানি, লাভা গোষ্ট, ফিশ পলি মির্চি এবং চিকেন কাবসা খাবারগুলি। এই খাবার গুলি এখনও পর্যন্ত একাধিক খাবার প্রেমিকের মন জয় করে নিয়েছে। তবে এবার ফিউশন ফ্যান্টাসিয়া সম্পূর্ণরূপে প্রস্তুত, EZCC, সল্টলেকে তাঁদের একেবারে নতুন ব্রাঞ্চ শুরু করার জন্যে। এবার এই রেস্তোরাঁর নতুন ব্রাঞ্চটিকে সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে, সল্টলেক ব্রাঞ্চে। যেখানে রঙিন এবং প্রাণবন্ত নৈমিত্তিক পরিবেশ সহ একটি চটকদার আধুনিক বিস্ট্রোর আকার দেওয়া হয়েছে। যেখানে বন্ধুদের সঙ্গেও আড্ডা দেওয়া যাবে, বলা চলে আড্ডা দেওয়ার মতন একটি আদর্শ জায়গা।

ফিউশন ফ্যান্টাসিয়া, এবার তাঁদের EZCC আউটলেটে আকর্ষণীয় নতুন মেনুর পরিকল্পনা করেছেন। মেনুতে থাকবে, অনন্য কিছু পিজা এবং বার্গার, যার মধ্যে থাকবে, ‘সীফুড বার্গার’, ‘স্কুইড / অক্টোপাস’ পিজা, বা ‘মিশ্র ফলের পিজা’ প্রভৃতি। এছাড়া তাঁরা স্কুইড, অক্টোপাস, চিংড়ি এবং মাছের সমন্বয়ে একটি ‘হোল সিফুড প্ল্যাটার’ পরিবেশন করার পরিকল্পনা করেছেন।

সঙ্গে অন্যান্য প্ল্যাটারগুলির মধ্যে থাকবে, ‘চিকেন ফ্রাই উইথ চিপস’, ‘বেকড ফিশ উইথ হ্যাশ ব্রাউনস’,’গ্রিলড টুনা উইথ ভেজিস’, ‘সিফুড সিজলার’ এবং আরও বেশ কিছু মুখরোচক খাবার। তবে এই মেনুর একটি ছোট অংশে রয়েছে, ভারতীয় খাবার যেমন পরাঠা, মালাই চিকেন, মাটন স্টু রয়েছে এবং মিলেট বিরিয়ানি।

এছাড়া ফিউশনেও রয়েছে ‘মিলেট বিরিয়ানি (চিকেন/মাটন)ও’। আর কলকাতার শহরে বাঁশের বিরিয়ানি, শুধুমাত্র ফিউশন ফ্যান্টাসিয়ার লেক রোড আউটলেটেই পাওয়া যায়। EZCC-তে এই নতুন আউটলেটের সহ-মালিক পার্থ ঘোষ এবং অভিজিৎ সাহা।

বিস্তৃত মেনুতে স্যান্ডউইচ, র‍্যাপস, টাকোস, মোমোস, নুডলস এবং ভাতও রয়েছে। বিশেষ করে সুস্বাদু মিষ্টির মধ্যে থাকবে ‘কানাফেহ’, ‘চুরোস’ এবং ‘ক্যারামেল কাস্টার্ড’। মূলতঃ, সামুদ্রিক খাবার হিসেবে এই রেস্তোরাঁর জুড়ি মেলা ভার। এছাড়া একটি আরামদায়ক পরিবেশ হতে চলেছে এটি, যেখানে আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাল খাবার খেতে পারবেন। সঙ্গে থাকবে লাইভ মিউজিক এবং এর একটি নিখুঁত “ফিউশন” উপভোগ করার বিশেষ পরিষেবা।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের