বদলে গেল লখনউয়ের নাম! যোগীর টুইট ঘিরে হৈচৈ

নতুন নাম পবন নগরী!

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মোদির আমলে গয়া স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ। এবার কি ঐতিহ্যমণ্ডিত লখনউয়ের নামও বদলে গেল? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি টুইট ঘিরে তোলপাড় দেশ।

মঙ্গলবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সন্ন্যাসী রাজা একটি টুইট করেন। যোগীর টুইট – ‘শেষাবতার ভগবান শ্রী লক্ষ্মণ জী কী পবন নগরী লখনউমে আপকা হার্দিক স্বাগত হ্যায় (ভগবান শ্রী লক্ষ্মণের শেষাবতার পবন নগরীতে আপনাকে স্বাগত জানাচ্ছি।’ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই টুইট। আর এই টুইট ঘিরে উত্তরপ্রদেশজুড়ে তুমুল হৈচৈ শুরু হয়েছে। নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রধানমন্ত্রীর দেখাদেখি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও লখনউ শহরের নাম বদলে দিলেন?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশের বেশ কয়েকজন বিজেপি নেতা দীর্ঘদিন ধরেই লখনউয়ের নাম বদলে নতুন নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি, লখনউয়ের বেশ কয়েকটি জায়গা ভগবান শ্রী লক্ষ্মণের নামের সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে। লখনউয়ের একটি শহরের নাম লক্ষ্মনপুরী। অন্য একটি শহরের নাম লক্ষ্মণটিলা। তাই, লখনউ শহরের নাম এবার না বদলালেই নয়। সেই দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে লখনউ লেখার পরিবর্তে লেখেন পবন নগরী।

রাজনৈতিক মহলের একাংশ অবশ্য বলছে, নাম বদলে দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ, মোদির যোগ্য প্রতিনিধি যোগী আদিত্যনাথ। মোদি ইতিহাস বদলে দিতে পারলে যোগীও পারবেন। 

আরও পডুন এবার খুলছে হেমকুণ্ড সাহিবের দরজা

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস