টুইটারের মালিকানা বদল বিশ বাঁও জলে, কড়া শর্ত চাপালেন মাস্ক

গত সপ্তাহে আচমকাই ভুয়ো গ্রাহক নিয়ে সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ তুলে টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের মালিকানা বদল নিয় জট ক্রমশই ঘোরালো হচ্ছে। গত সপ্তাহে আচমকাই ভুয়ো গ্রাহক নিয়ে সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ তুলে টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। আর মঙ্গলবার দুপুরে কার্যত আরও কড়া অবস্থান নিয়েছেন তিনি। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে টেসলা কর্ণধার বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ৫ শতাংশের কম ভুয়ো গ্রাহক রয়েছে তা যতক্ষণ না পর্যন্ত সংস্থার সিইও প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত টুইটার কেনার প্রক্রিয়া এক ইঞ্চি এগোবে না।’ ওয়াকিবহাল মনে করছে, ভুয়ো গ্রাহক নিয়ে মাস্কের সঙ্গে টুইটার সিইও’র বাকযুদ্ধের ফলে সংস্থার মালিকানা বদল প্রক্রিয়া ভেস্তে যেতে পারে।

গত মাসের শেষের দিকে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি টাকায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার পরিচালন পর্ষদ। যদিও গত কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে ঠোকাঠুকি চলছে। গত ১৩ মে আচমকাই টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন টেসলা কর্ণধার। আর ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি বলেছিলেন, ‘ভুয়ো অ্যাকাউন্টধারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার জন্যই টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে।’

ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে মাস্কের বক্তব্য উড়িয়ে দিয়ে সোমবার টুইটারের সিইও পরাগ আগরওয়াল ফের দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ভুয়ো অ্যাকাউন্টধারীদের সংখ্যা পাঁচ শতাংশের কম। আর তাঁর ওই দাবিতে বেজায় চটেছেন মাস্ক। তাঁর বক্তব্য, ‘টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা ২০ শতাংশ। অথচ সিইও বার বার বলছেন, ভুয়ো অ্যাকাউন্টের সংক্যা পাঁচ শতাংশের কম। যদিও সেই দাবির স্বপক্ষে কোনও তথ্য বা প্রমাণ হাজির করতে পারেননি তিনি। যতদিন না ওই তথ্য-প্রমাণ প্রকাশ্যে আনা হচ্ছে, ততদিন পর্যন্ত টুইটার কেনার প্রক্রিয়া এক ইঞ্চিও এগিয়ে নিয়ে যাব না।’

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়