এবার সমকামী চরিত্রে মাধুরী দীক্ষিত

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সারির নায়িকা মাধুরী দীক্ষিত। কেরিয়ারে থাকাকালীন অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন তিনি। বলা চলে, ’৯০-এর দশকের বলিউডে তাঁর রাজত্ব ছিল ভরপুর। নাচে এবং অভিনয়ে এই নায়িকার কোনও জবাব নেই। সেই সময় ছক ভেঙে অভিনয় করতে গিয়ে অজস্রবার বিপাকেও পড়েছিলেন তিনি। কিন্তু এখন একবিংশ শতক। তাই এখন সমাজ কেবল বদলেছে, আগের তুলনায় ছক ভাঙা অভিনয়ও খানিকটা সহজ হয়ে গিয়েছে।

সেই কারণেই এবার গণ্ডি থেকে বেরোলেন নায়িকা মাধুরী দীক্ষিত। এবার তিনি অভিনয় করতে চলেছেন সমকামী চরিত্রে, ইতিমধ্যেই এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন নায়িকা। ছবির নাম, ‘মাজা মা’। পরিচালক, আনন্দ তিওয়ারি। যদিও এখনও পর্যন্ত মাধুরীর চরিত্র সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। কেবল ছবির পোস্টার শেয়ার করেছেন কলাকুশলীরা। এই ছবিটিও মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। এর আগে নায়িকাকে জাতির সর্দারনী চরিত্রেও দেখা গিয়েছিল। ছবিতে মাধুরী ছাড়াও থাকবেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিংহ, সৃষ্টি শ্রীবাস্তব, মালহর ঠাকর, শীবা চড্ডা প্রমুখ অভিনেতা। সূত্রের খবর, এই ছবিতে সমকামিতাকে খুবই সংবেদনশীলতার সঙ্গে ফুটিয়ে তোলা হবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!