ঢাকায় যাচ্ছেন ‘নিকাম্মা’ সুপারওম্যান শিল্পা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই শিল্পা শেঠী-র আসন্ন প্রায় বলিউড মুভি ‘নিকাম্মা’র টিজার এবং ট্রেলার দুই-ই রিলিজ হয়েছে। যেখানে এবার নায়িকা ধরা দিতে চলেছেন সুপার উইম্যান বেশে। ইতিমধ্যেই ট্রেলার লঞ্চে নায়িকা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, পাশাপাশি অনেক কঠিন প্রশ্নেরও সহজ উত্তর দিয়েছেন। এবার সব কাজ সামলে ঢাকায় যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন নায়িকার আমন্ত্রণ? কবেই বা যাচ্ছেন ঢাকায়? তাহলে কী ঢাকা বিনোদন ক্ষেত্র থেকে ডাক পড়ল নায়িকার?

নানা একদমই নয়, জানা গিয়েছে, ঢাকার একটি পাঁচ তারা হোটেলে আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। আর সেই অনুষ্ঠানেরই প্রধান অতিথি হিসেবে হাজির থাকছেন শিল্পা শেঠী। আর এই অনুষ্ঠানে সেরা প্রতিযোগীদের হাতে তিনি তুলে দেবেন অ্যাওয়ার্ড। এই প্রসঙ্গে, মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু বাংলাদেশের এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠীর উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত। আমরা তাঁর সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতিমধ্যেই শিল্পাও ভিডিও বার্তা দিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছেন।’

যদিও সেলিব্রিটিদের নানা কারণে দেশ-বিদেশে যেতে হয়। তাই শিল্পার ঢাকা সফর এই প্রথম নয়, এর আগেও ২০১৬ সালে ঢাকায় গিয়েছিলেন তিনি। সেই সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের একটি ফ্যাশন শোতে তিনি নিজেও অংশ নিয়েছেন, সেই কারণে ঢাকায় গিয়েছিলেন বলিউড সুন্দরী। প্রায় ৬ বছর পর ফের ঢাকা সফর করছেন নায়িকা। 

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি