পার্থ-মামলা থেকে সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি

পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি, বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি।  বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে অব্যাহতি নিলেন। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সিদ্ধান্ত নেবেন, ওই মামলা কোন বেঞ্চ শুনবে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি শুক্রবার।

এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দময় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওইদিন ডিভিশন বেঞ্চ  সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে। একইসঙ্গে এসএসসি নিয়োগ সংক্রান্ত ৭টি মামলা ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেওয়ার পর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হতে হবে। যদিও এর পর আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই মামলা নিয়ম মেনে না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করেন বিচারপতি। এর পর আবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন পার্থ চট্টোপাধ্যায়। এর পর সেই মামলা থেকে অব্যাহতি নেন দুই বিচারপতি।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের