অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের দ্বারা হওয়া যৌন নিপীড়িনের স্বীকার হয়েছেন কেউ না কেউ, এই ব্যাপারটি কোনও আজব বিষয় নয়। এবার জনপ্রিয় হলিউড যৌন নিপীড়িনের অভিযোগ উঠল অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে। যুক্তরাজ্যের ক্রাউন প্রোটেকশন সার্ভিসেস তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছে। বুধবার, রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ব্রিটেনের তদন্তকারী অফিসারেরা কেভিনের বিরুদ্ধে তিনজন পুরুষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। জনপ্রিয় ইংরেজী অভিনেতাদের মধ্যে কেভিন অন্যতম, তাঁর প্রজন্মের অন্যতম প্রশংসিত অভিনেতাও বলা হয় তাঁকে। ৬২ বছর বয়সী এই অভিনেতা দুবার অস্কার এবং একাধিক বড় চলচ্চিত্রে অভিনয়ের জন্যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। কিন্তু তিনি কিনা ২০১৭ সাল থেকে যৌন নিপীড়নের অভিযোগের সম্মুখীন হচ্ছেন৷ তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, রিডলি স্কটের চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’এ। এই কারণেই ২০১৮ সাল থেকে তাঁকে আর সেই ভাবে পর্দাতেও দেখা যায়নি।

বুধবার, একটি রিপোর্টে স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান রোজমেরি আইন্সলিকে একটি উদ্ধৃত করে বলতে শোনা গিয়েছে যে, “সিপিএস, কেভিন স্পেসির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করেছে, ৬২ বছরের এই অভিনেতার তিনজন পুরুষকে যৌন নিপীড়ন করেছেন। এমনকী এও শোনা গিয়েছে যে, তিনি সম্মতি ছাড়াই একজন ব্যক্তিকে অনুপ্রবেশমূলক যৌন কার্যকলাপে জড়িত করেছেন। অভিযোগগুলির ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ আরও প্রমাণের পর্যালোচনা করছেন। সঠিক প্রামাণাদি পাওয়া মাত্রই মিঃ স্পেসির বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ঘোষণা করা হবে।”

২০১৭ সালে, কেভিনের বিরুদ্ধে প্রথম এক ব্যক্তি যৌন নিপীড়নের অভিযোগ আনে। যাঁর দাবি ছিল, যখন তাঁর ১৯৮৬ সালে ১৪ বছর বয়স ছিল তখন কেভিন তাঁকে যৌন আক্রমন করেছিলেন। পরে, কেভিনের জনপ্রিয় নেটফ্লিক্স শো ‘হাউস অফ কার্ড’ এর ক্রু সদস্যরাও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে আসেন। পরে এই কেভিনের এই শোটি বাতিল করার প্রস্তাব রাখা হয়েছিল, এবং তাঁকে যৌন নীতি লঙ্ঘনের কারণে কয়েক মিলিয়ন ডলার দিতে বলা হয়েছিল। কেভিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশের পর থেকেই লাইমলাইট থেকে দূরে সরে যান কেভিন। তবে এই বছর অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছেন তিনি। অভিনেতা ‘পিটার ফাইভ 8’ এ একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটির ট্রেলার গত সপ্তাহের ‘কান ফিল্ম ফেস্টিভ্যালে’ মুক্তি পেয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত