সাংবাদিকের ভূমিকায় ওয়েবসিরিজে ডেবিউ সোনালীর

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন রমরমা ওটিটি মার্কেট। সম্প্রতি ZEE5-এর নতুন ওয়েবসিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ’ (The Broken News) এর ঘোষণা করা হয়েছে, যে ছবির মাধ্যমে ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী সোনালী বেন্দ্রে (Sonali Bendre)। মূলতঃ এই সিরিজটি ব্রিটিশ সিরিজ প্রেসের অফিসিয়াল রূপান্তর। সোনালী ছাড়াও এই সিরিজে রয়েছেন, জয়দীপ আহলাওয়াত, শ্রিয়া পিলগাঁওকর, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফয়সাল রশিদ, কিরণ কুমার প্রমুখ। আজকেই ZEE5 এর তরফ থেকে এই সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়েছে। মূলতঃ একটি নিউজ চ্যানেলকে কেন্দ্র করেই এই গল্প বাঁধা হয়েছে।

গল্প অনুযায়ী, একজন সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করা হয়েছে, সেই গল্পই বলবে এই ছবি। আর গল্পে যে সংবাদ চ্যানেলকে মূল কাণ্ডারী করা হয়েছে তাঁর নাম, ‘আওয়াজ ভারতী’, যেটি একটি নৈতিক এবং বিশ্বাসযোগ্য নিউজ চ্যানেল, যার নেতৃত্বে রয়েছেন আমিনা কুরেশি অর্থাৎ অভিনেত্রী সোনালি বেন্দ্রে। অন্যদিকে দীপঙ্কর সান্যাল রয়েছেন এই চ্যানেলের গুরুত্বপূর্ণ কর্মী। এদিকে শ্রিয়া, একজন তরুণ গতিশীল সাংবাদিক হিসাবে গল্পে নিজেকে নামাঙ্কিত করেছেন, যে খুব দুঃসাহসী একজন সাংবাদিক। অভিনেত্রী সোনালি বিন্দ্রে বলেছেন, “আমি ওয়েবসিরিজে ডেবিউ হিসেবে এর থেকে ভালো গল্প আর পেতাম না। আমি গল্পটি সোনার সঙ্গে সঙ্গেই এই গল্পের ধারণাটির সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছি। এই ছবির পুরো টিম ক্রু এবং আমার সহ-অভিনেতা জয়দীপ এবং শ্রিয়া কাজ করে আমি ধন্য। আমরা সবাই মিলে এই ছবিটি তৈরি করেছি এবং তা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি খুবই উত্তেজিত৷”

 

অন্যদিকে একজন ওটিটি অভিজ্ঞ হিসেবে জয়দীপ আহলাওয়াত বলেছেন, “আমি জটিল এবং সংক্ষিপ্ত চরিত্রগুলি করতে বেশি ভালোবাসি, আর দীপঙ্কর সান্যাল আমার একটি স্বপ্নের চরিত্র৷ এছাড়াও, ZEE5 এবং BBC স্টুডিওর সঙ্গে যোগাযোগ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি শোটির প্রিমিয়ারের জন্য উত্তেজিত, এবং আমি নিশ্চিত যে এটি জনসচেতনতার উপর একটি শক্তিশালী ছাপ ফেলবে।” অন্যদিকে শ্রীয়া পিলগাঁওকর জানিয়েছেন, কীভাবে এই ধরনের একটি গল্প আজকের যুগে অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। এই ওয়েবসিরিজটি আগামী ১০ ​​জুন স্ট্রিমিং হবে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল