ব্যান্ডেলে ট্রেন চলাচল শুরু, তবুও নাকাল অফিস যাত্রীরা

কাওকে কাওকে হাঁটতে দেখা গেল রেল লাইন বরাবর হুগলি থেকে চুঁচুড়া পর্যন্ত। দেখা গিয়েছে চূড়ান্ত ভিড় রেল সহ অন্যান্য পরিবহণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ৭২ ঘণ্টা ব্যান্ডেল স্টেশনে (Bandel Station) বন্ধ থাকবে ট্রেন (Train) চলাচল। তবে তার আগেই শুরু হল ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ৮ টা ৪০ নাগাদ ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে। কথা ছিল, মঙ্গলবার দুপুর ৩ টের সময় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার। নির্ধারিত সময়ের প্রায় ১৪ ঘণ্টা আগেই চালু হয়েছে ট্রেন পরিষেবা। তবুও নাকাল হতে হল অফিসযাত্রীদের। কাওকে কাওকে হাঁটতে দেখা গেল রেল লাইন বরাবর হুগলি থেকে চুঁচুড়া পর্যন্ত হাঁটতে। দেখা গিয়েছে চূড়ান্ত ভিড় রেল সহ অন্যান্য পরিবহণে।

সিগনালিং ব্যবস্থা উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘন্টা ব্যান্ডেল ও মগরার মধ্যে বন্ধ থাকবে ট্রেন চলাচল, বিজ্ঞপ্তি জারি হয়েছিল এমনটাই। ব্যস্ত লাইনে দ্বিতীয় দিনেই এই প্রভাব পড়েছিল চূড়ান্ত। চুঁচুড়া ও হাওড়ার মধ্যে চলাচল করছে স্পেশাল ট্রেন। অভিযোগ, ১ ঘণ্টা অন্তর অন্তর আসছে ট্রেন। ট্রেনের সংখ্যা কম বলে, স্বাভাবিক ভাবেই ভিড় ছিল বেশি। ফেরা নিয়েও ছিল দুশ্চিন্তা। প্রভাব পড়ে ফেরি সহ অন্যান্য পরিবহণেও। পাশাপাশি যাত্রীদের গাড়ি রাখা নিয়েও দুর্ভোগে পড়তে হয়, ভিড় বেশি হওয়ার কারণে।

অন্যদিকে, নবদ্বীপ স্টেশনের ওভারব্রিজ তৈরির জন্য গত রবিবার কাটোয়া-ব্যান্ডেল রুটে ১০ টি স্পেশাল ট্রেন বাতিল করার ঘোষণা করে পূর্ব রেল। আবার কালনা স্টেশনেও দেখা গিয়েছে একই ছবি। চূড়ান্ত নাকাল যাত্রীরা।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ