গরু খুঁজতে এসে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি, উদ্ধার হল দেহ

গরু খুঁজতে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। দুপুরে মূর্তি নদীর ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু খুঁজতে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। দুপুরে মূর্তি নদীর ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে, মৃতের নাম হাওড়া ওঁরাও। বয়স ৪৫ বছর। বাড়ি নাগরাকাটা ব্লকের নর্থ ইনডং বনবস্তি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, রোজকার মতো এদিনও হাওড়া ওঁরাও নামে ওই ব্যক্তি গরু খুঁজতে এসে মূর্তি নদীর ওপারে যাচ্ছিলেন। সেই সময় জলের স্রোতে তিনি ভেসে যান। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলার পর কিছুটা দূরেই তাঁর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আর ওই ব্যক্তির এই তলিয়ে গিয়ে মৃত্যু স্থানীয় বাসিন্দাদের মনে বেশ ভয়ের সঞ্চার করেছে। বিশেষ করে নদী পার করার ক্ষেত্রে সতর্ক না থাকলে বিপদ অনিবার্য। আর স্নান করার ক্ষেত্রেও অসাবধান হলে ভীষণই মুশকিল। বিশেষ করে ছোটো বাচ্ছারা প্রায়ই স্নান করতে আসে এই নদীতে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ