‘বলিউডে ‘গ্ল্যামারাস’ ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে করতে ক্লান্ত’: বিস্ফোরক সোনালি

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী সোনালি বেন্দ্রে বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। তবে কিছু বছর তিনি বিনোদন দুনিয়া দূরে ছিলেন, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এই রোগের থেকে রেহাই পেতেই তিনি ফের লাইমলাইটে ফিরে এসেছেন। বর্তমানে তিনি ‘DID Little Master এর একজন বিচারক। তবে সম্প্রতি বলিউড সম্বন্ধে একটি বিস্ফোরক মন্তব্য করলেন নায়িকা। তাঁর দাবি, বলিউডে তিনি “গ্ল্যামারাস” ব্যক্তি হিসাবে নিজেকে প্রকাশ করতে করতে ক্লান্ত।

তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “বলিউড আমাকে সবসময় একজন গ্ল্যামারাস ব্যক্তি হিসাবে দেখেছে, তারপরে, একজন গুরুতর অভিনেত্রী হিসাবে দেখেছে। কিন্তু এই ভাবে নিজেকে প্রস্তুত করতে করতে আমি ক্লান্ত। আমি এবার এই ধারণার পরিবর্তন চাই, আমি গ্ল্যামারাস থাকতে পছন্দ করি। কিন্তু আমার কাছে গ্ল্যামার ছাড়াও আরও অনেক কিছু আছে৷ আমি চাই, এবার বলিউডকে গ্ল্যামারের বাইরে বেরোনো উচিত। প্রকৃতপক্ষে, আমি আমার আসন্ন কাজগুলিতে নিজেকে গ্ল্যামারের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত করতে চাই। নন-ফিকশন টেলিভিশন শো হোক বা আমার OTT ডেবিউ হোক, এই পর্বে বিশ্বাসী হয়েই আমি মূলধারার অভিনয়ে ফিরে আসতে চাই।”

৪৭ বছর বয়সী অভিনেত্রীর মতে পরিবর্তন খুব শীঘ্রই ঘটবে। তিনি আরও বলেছেন, “আমি চাই, আমি যেমন ইন্ডাস্ট্রিকে দেখতে চাই, ইন্ডাস্ট্রিও আমাকে তেমন ভাবে দেখবে। তবে আমি ইন্ডাস্ট্রির উপর দোষ চাপাতে ইচ্ছুক নই৷ আমার যাত্রাপথে তখন যা এসেছিল তাই ছবি করেছিলাম। আমার লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা। তবে এখন আমি, প্রথমবারের মতো, এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হচ্ছি এবং আমি আসলে ভাবছি, ‘আমি কীভাবে নিজেকে স্ক্রিনে মেলে ধরতে চাই? এই প্রশ্নগুলি আমি জীবনে প্রথমবারের মতো নিজেকে জিজ্ঞাসা করছি। তাই আমি নিজের কাছে নিজেকে পরিষ্কার করতে চাইছি আগে।” সোনালি বেন্দ্রে অভিনয় জগৎ থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে। লাইমলাইটে ফিরে আসতেই তিনি যেন নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

কারণ তাঁর দাবি,”আমি জীবনের সেই জায়গায থেকে আবার কাজে ফিরে যেতে চেয়েছিলাম। তবে আমি যখন রিয়্যালিটি শো করেছিলাম তখন আমার মন পড়ে থাকত ছেলেকে সময় দেওয়ার জন্যে। তবে আমি এখন ফিরে যেতে চাই অভিনয়ে, যেহেতু আমার হাতে সময় আছে, তাই আমি সত্যিই অভিনয়ে ফিরে যেতে চাই। আমি এই কয় বছরে নিজেকে আত্মবিশ্লেষণ করার সময় পেয়েছি, এবং এখন বুঝতে পেরেছি যে আমি যা করতে ভালবাসি তাই করব।”

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল